সমৃদ্ধকৃত ইউরেনিয়াম দেশের বাইরে পাঠানোয় রাজি হয়নি ইরান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
ইরান তাদের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত অন্য কোনো দেশের কাছে হস্তান্তরে সম্মত হয়নি বলে জানিয়েছেন দেশটির এক ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা।

ওই কর্মকর্তা জানান, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান প্রাথমিক সমঝোতায় পারমাণবিক ইস্যু অন্তর্ভুক্ত ছিল না। তার ভাষ্য অনুযায়ী, পারমাণবিক বিষয়টি কেবল একটি চূড়ান্ত চুক্তির লক্ষ্যে আলোচনায় থাকবে, যা বর্তমান সমঝোতার অংশ নয়। ফলে সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত দেশের বাইরে পাঠিয়ে দেওয়ার বিষয়ে কোনো সমঝোতা হয়নি।

ইরানি কর্মকর্তার এই বক্তব্য এমন সময়ে সামনে এলো, যখন এর আগে মার্কিন সংবাদমাধ্যম নিউ ইয়র্ক টাইমস দুই মার্কিন কর্মকর্তার বরাতে দাবি করেছিল, ইরান নীতিগতভাবে তাদের ইউরেনিয়ামের মজুত ত্যাগে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে।

তবে সেই প্রক্রিয়া কীভাবে বাস্তবায়ন করা হবে, তা এখনও ওয়াশিংটনের সঙ্গে চলমান আলোচনায় চূড়ান্ত হয়নি বলে জানিয়েছে মার্কিন কর্মকর্তারা। তাদের দাবি, সম্ভাব্য চুক্তি স্বাক্ষরের পরবর্তী ধাপের আলোচনায় এ বিষয়ে বিস্তারিত নির্ধারণ করা হবে।

অন্যদিকে অ্যাক্সিওস-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, খসড়া চুক্তিতে ইরানের পক্ষ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতির বিষয় উল্লেখ রয়েছে। এর মধ্যে রয়েছে— কখনো পারমাণবিক অস্ত্র তৈরি না করা, ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি স্থগিতের বিষয়ে আলোচনা এগিয়ে নেওয়া এবং উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত পুরোপুরি সরিয়ে ফেলা।

তবে খসড়া চুক্তি ও মার্কিন কর্মকর্তাদের বক্তব্যের বিপরীতে ইরানের এই অস্বীকৃতি চলমান আলোচনায় নতুন কূটনৈতিক জটিলতা তৈরি করেছে।

সূত্র: সূত্র: আল-জাজিরা

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. পুনরায় বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি বন্ধে শিক্ষা বোর্ডের নির্দেশনা সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. পুনরায় বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি বন্ধে শিক্ষা বোর্ডের নির্দেশনা সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত