ইসরায়েলের সর্বশেষ হামলার জবাবে কঠোর হুঁশিয়ারি দিয়ে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) বলেছে, ইসরায়েলকে অবশ্যই উচিত শিক্ষা দেওয়া হবে।
ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে বলা হয়, তাদের সামরিক অভিযান সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।
তবে একই সঙ্গে সতর্ক করে দেওয়া হয়, যদি ইসরায়েল এবং তার মিত্ররা, বিশেষ করে দক্ষিণ লেবাননে, আগ্রাসন ও উসকানিমূলক কর্মকাণ্ড অব্যাহত রাখে, তাহলে আগের চেয়েও আরও কঠোর ও বিধ্বংসী জবাব দেওয়া হবে।
সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল উত্তেজনা কমার কোনো ইঙ্গিত না দিয়ে বরং নতুন করে হুঁশিয়ারি ও পাল্টা হুমকির পর্যায়ে পৌঁছেছে।