মা' হিসেবে গরু অর্ঘ্য নিবেদনেরও পাত্র: যোগী আদিত্যনাথ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
গরুকে শুধুমাত্র একটি পশু হিসেবে দেখার মানসিকতার কড়া সমালোচনা করেছেন ভারতের উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তিনি বলেন, ভারতীয় সংস্কৃতিতে গরু অর্ঘ্য নিবেদনের পাত্র হিসেবে বিবেচিত।

সম্প্রতি গরুকে জাতীয় পশু ঘোষণার দাবি নিয়ে দেশটির বিভিন্ন ধর্মীয় নেতার বক্তব্য ও সংগঠনের অবস্থানকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। জমিয়ত উলেমা-এ-হিন্দসহ কয়েকটি মুসলিম সংগঠন এই দাবি তোলার পর বিভিন্ন স্থানে বিক্ষোভও হয়।

এছাড়া ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে গরু জবাই সংক্রান্ত কিছু বিধিনিষেধ জারির পর ঈদুল আজহা সামনে রেখে মুসলিম সম্প্রদায়ের মধ্যে গরু কেনাবেচা কমে যাওয়ার বিষয়টিও আলোচনায় আসে। রাজ্য সরকার সম্প্রতি এক নির্দেশনায় জানায়, অনুমতি ছাড়া গরু ও মহিষ জবাই করা যাবে না এবং পশুর বয়স নির্ধারিত শর্ত পূরণ করতে হবে।

সোমবার (১ জুন) এক সরকারি অনুষ্ঠানে এসব প্রসঙ্গ তুলে যোগী আদিত্যনাথ বলেন, গরুকে শুধু একটি প্রাণী হিসেবে দেখার মানসিকতা সঠিক নয়। তার মতে, যেসব মানুষ গরুকে শুধুমাত্র পশু হিসেবে দেখে, তারাই গরু হত্যাকে সমর্থন করে।

তিনি আরও বলেন, কিছু ধর্মীয় নেতা গরুকে জাতীয় পশু ঘোষণার দাবি তুলছেন। কিন্তু তাদের মতে, গরু মাতৃস্বরূপ এবং এর সঙ্গে মানুষের সম্পর্ক ঐতিহ্য ও বিশ্বাসের সঙ্গে গভীরভাবে যুক্ত।

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে গরুর ছবি পোস্ট করে শুভেচ্ছা জানানো নিয়েও আপত্তি জানান তিনি এবং এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান। যোগী আদিত্যনাথ হুঁশিয়ারি দিয়ে বলেন, উত্তর প্রদেশে গরু জবাইয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. পুনরায় বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি বন্ধে শিক্ষা বোর্ডের নির্দেশনা সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. পুনরায় বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি বন্ধে শিক্ষা বোর্ডের নির্দেশনা সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত