আন্তর্জাতিক

বোমা হামলা ও গুলি চালিয়ে পাকিস্তানে ১৫ পুলিশ সদস্যকে হত্যা

বোমা হামলা ও গুলি চালিয়ে পাকিস্তানে ১৫ পুলিশ সদস্যকে হত্যা

পুলিশ সূত্রে জানা যায়, এক আত্মঘাতী হামলাকারী বিস্ফোরকভর্তি একটি গাড়ি দ্রুতগতিতে চেকপোস্টে ঢুকিয়ে দেয়। এতে শক্তিশালী বিস্ফোরণে পুরো চেকপোস্ট ধ্বংসস্তূপে পরিণত হয়। বিস্ফোরণের পর হামলাকারী পাশের একটি ভবনে প্রবেশ করে বেঁচে থাকা পুলিশ সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। পরে ঘটনাস্থলে সহায়তায় আসা অতিরিক্ত পুলিশ সদস্যরাও হামলার শিকার হন।

২৫ জুলাই, ২০২৬
ইন্দোনেশিয়ায় ট্রেন সংঘর্ষে নিহত বেড়ে ১৪, আহত অন্তত ৮০

ইন্দোনেশিয়ায় ট্রেন সংঘর্ষে নিহত বেড়ে ১৪, আহত অন্তত ৮০

আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, সোমবার (২৭ এপ্রিল) গভীর রাতে একটি কমিউটার লাইন ট্রেনের সঙ্গে একটি দূরপাল্লার ট্রেনের সংঘর্ষ ঘটে। দেশটির কমিউটার লাইন পরিচালনাকারী প্রতিষ্ঠানের মুখপাত্র কারিনা আমান্দা জানান, মঙ্গলবার (২৮ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিট পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী ১৪ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। রাষ্ট্রায়ত্ত রেলওয়ে কোম্পানি কেএআই জানিয়েছে, আহত অন্তত ৮৪ জনকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

২৫ জুলাই, ২০২৬
জেট ফুয়েলের দাম দ্বিগুণ, বিকল্প হতে পারে রান্নার তেল

জেট ফুয়েলের দাম দ্বিগুণ, বিকল্প হতে পারে রান্নার তেল

গত ফেব্রুয়ারির শেষ দিকে শুরু হওয়া ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে বিমান চলাচলের জ্বালানি ‘জেট ফুয়েল’-এর দাম ব্যাপক বেড়েছে। যুদ্ধের আগের সময়ের তুলনায় এর দাম প্রায় দ্বিগুণ হয়ে বর্তমানে প্রতি ব্যারেল ১৮১ ডলারে পৌঁছেছে। জ্বালানি সংকট ও মূল্যবৃদ্ধির কারণে বড় ধরনের আর্থিক চাপে পড়েছে আন্তর্জাতিক এয়ারলাইনসগুলো। এমন পরিস্থিতিতে বিকল্প জ্বালানি হিসেবে রান্নার তেল ব্যবহারের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে।

২৫ জুলাই, ২০২৬
ইরানের পারমাণবিক প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের; আলোচনা ভেস্তে যাওয়ার শঙ্কা

ইরানের পারমাণবিক প্রস্তাব প্রত্যাখ্যান যুক্তরাষ্ট্রের; আলোচনা ভেস্তে যাওয়ার শঙ্কা

মার্কিন কর্মকর্তাদের বরাতে জানানো হয়, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। একই সঙ্গে ইরানের পক্ষ থেকেও উচ্চ-সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ সরিয়ে নেওয়ার মার্কিন দাবি নাকচ করা হয়। প্রভাবশালী মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমস ও দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, দুই পক্ষের অবস্থানগত পার্থক্যই মূলত আলোচনাকে ব্যর্থ করেছে। শনিবার ইসলামাবাদে অনুষ্ঠিত বৈঠকে অগ্রগতি না হওয়ায় শেষ পর্যন্ত কোনো চুক্তি ছাড়াই মার্কিন প্রতিনিধিদল ফিরে যায়।

২৫ জুলাই, ২০২৬
দক্ষিণ সুদানে বিমান বিধ্বস্ত, নিহত ১৪ আরোহীর সবাই

দক্ষিণ সুদানে বিমান বিধ্বস্ত, নিহত ১৪ আরোহীর সবাই

দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ প্রাথমিকভাবে ধারণা করছে, প্রতিকূল আবহাওয়া এবং দৃষ্টিসীমা কমে যাওয়াই এই দুর্ঘটনার কারণ হতে পারে। নিহতদের মধ্যে দুজন কেনিয়ার নাগরিক এবং বাকিরা দক্ষিণ সুদানের বলে জানা গেছে। দুর্ঘটনাস্থলটি রাজধানী জুবা থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত। ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম পরিচালনা এবং বিস্তারিত তথ্য সংগ্রহে একটি দল পাঠানো হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।

২৫ জুলাই, ২০২৬
আমিরাতের পেট্রোলিয়াম স্থাপনায় ইরানের ড্রোন হামলা

আমিরাতের পেট্রোলিয়াম স্থাপনায় ইরানের ড্রোন হামলা

সংযুক্ত আরব আমিরাতের আকাশসীমা লক্ষ্য করে ইরান থেকে একাধিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। সোমবার (৪ মে) বিকেলে এক বিবৃতিতে বলা হয়, ইরান থেকে ছোড়া ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোন প্রতিহত করতে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে।

২৫ জুলাই, ২০২৬
যুক্তরাষ্ট্রজুড়ে ইসরাইলকে অস্ত্র বিক্রির প্রতিবাদে বিক্ষোভ, গ্রেফতার ৯০

যুক্তরাষ্ট্রজুড়ে ইসরাইলকে অস্ত্র বিক্রির প্রতিবাদে বিক্ষোভ, গ্রেফতার ৯০

বিক্ষোভের আয়োজন করে ‘জিউইশ ভয়েস ফর পিস’ নামের একটি সংগঠন। তাদের দাবি, আটক হওয়া ব্যক্তিদের মধ্যে হুইসেলব্লোয়ার চেলসি ম্যানিং, অভিনেত্রী হারি নেফ এবং নিউইয়র্ক সিটি কাউন্সিল সদস্য অ্যালেক্সা আভিলেসও রয়েছেন। অ্যাসোসিয়েটেড প্রেসের বরাতে জানা গেছে, বিক্ষোভকারীরা প্রথমে মার্কিন সিনেটের ডেমোক্র্যাটিক নেতা চাক শুমার এবং সিনেটর কির্স্টেন গিলিব্র্যান্ডের ম্যানহাটনের কার্যালয়ে অবস্থান কর্মসূচি (সিট-ইন) পালনের চেষ্টা করেন।

২৫ জুলাই, ২০২৬
উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি নিয়ে দক্ষিণ কোরিয়ার উদ্বেগ, আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান

উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি নিয়ে দক্ষিণ কোরিয়ার উদ্বেগ, আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান

তিনি বলেন, 'এনপিটি থেকে সরে গিয়ে উত্তর কোরিয়া যেভাবে ধারাবাহিকভাবে পারমাণবিক অস্ত্র উন্নয়ন চালিয়ে যাচ্ছে, তা বর্তমান বিশ্বে একটি জটিল ও নজিরবিহীন চ্যালেঞ্জ তৈরি করেছে। উত্তর কোরিয়াই একমাত্র দেশ যারা এনপিটির সুবিধা গ্রহণের পর আনুষ্ঠানিকভাবে চুক্তি থেকে বেরিয়ে গিয়ে প্রকাশ্যে পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাচ্ছে।' এ ধরনের আচরণ বৈশ্বিক অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থার ওপর বড় ধরনের আঘাত বলে মন্তব্য করেন তিনি।

২৫ জুলাই, ২০২৬
মমতার ১৫ বছরের শাসনের অবসান, জয় নিশ্চিত করল বিজেপি

মমতার ১৫ বছরের শাসনের অবসান, জয় নিশ্চিত করল বিজেপি

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ২৯৪ আসনের মধ্যে ২০৮টিতে জয় পেয়ে সরকার গঠন নিশ্চিত করেছে বিজেপি। এর মাধ্যমে দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেসের শাসনের অবসান ঘটল। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে। প্রতিবেদন অনুযায়ী, তৃণমূল কংগ্রেস পেয়েছে ৭৯টি আসন। এছাড়া সিপিএম একটি, কংগ্রেস দুটি এবং অন্যান্য দল তিনটি আসনে জয়ী হয়েছে। দক্ষিণ ২৪ পরগনার ফলতা আসনে নির্বাচনী অপরাধ ও গণতান্ত্রিক প্রক্রিয়া ভঙ্গের অভিযোগে নির্বাচন কমিশন ভোট বাতিল করেছে। ওই আসনে ২১ মে পুনঃভোট এবং ২৪ মে গণনা অনুষ্ঠিত হবে।

২৫ জুলাই, ২০২৬
ক্ষমতা ছাড়তে নারাজ মমতা, বললেন, ‘বিজেপি-ইসিআই ১০০ আসন লুট করেছে’

ক্ষমতা ছাড়তে নারাজ মমতা, বললেন, ‘বিজেপি-ইসিআই ১০০ আসন লুট করেছে’

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে প্রথমবারের মতো সরকার গঠনের পথে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। টানা প্রায় ১৫ বছর ক্ষমতায় থাকার পর তৃণমূল কংগ্রেসের এই পরাজয়কে ‘অনৈতিক’ বলে মন্তব্য করেছেন দলটির প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার (৪ মে) সন্ধ্যায় কলকাতায় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি নির্বাচন কমিশন ও বিজেপির বিরুদ্ধে শতাধিক আসনে অনিয়মের অভিযোগ তোলেন। তার দাবি, বিজেপি ও নির্বাচন কমিশনের যোগসাজশে ১০০টির বেশি আসনে কারচুপি হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
পাঁচ ভাষায় পারদর্শী, বিজয়ের সরকারের সর্বকনিষ্ঠ মন্ত্রী কে এই এস কীর্তনা

পাঁচ ভাষায় পারদর্শী, বিজয়ের সরকারের সর্বকনিষ্ঠ মন্ত্রী কে এই এস কীর্তনা

মাত্র ২৯ বছর বয়সে অভিনেতা চন্দ্রশেখর জোসেফ বিজয়–এর নেতৃত্বাধীন দল তামিলাগা ভেটরি কাজাগাম–এর সর্বকনিষ্ঠ বিধায়ক হিসেবে আলোচনায় এসেছেন এস কীর্তনা। বিরুধুনগর জেলার শিবকাশী বিধানসভা আসন থেকে জয় পেয়ে তিনি দ্রুত তামিলনাড়ুর রাজনীতিতে নতুন প্রজন্মের অন্যতম মুখ হয়ে উঠেছেন।

২৫ জুলাই, ২০২৬
পূর্বের তিক্ততার পুনরাবৃত্তি দেখতে চায় না ভারত: পঙ্কজ শরণ

পূর্বের তিক্ততার পুনরাবৃত্তি দেখতে চায় না ভারত: পঙ্কজ শরণ

বাংলাদেশ ও ভারতের সম্পর্ক আরও সমৃদ্ধ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশে ভারতের সাবেক হাইকমিশনার পঙ্কজ শরণ। তিনি বলেছেন, ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের সময় দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ, সন্দেহ ও অবিশ্বাসের কারণে সম্পর্ক তিক্ত ও স্থবির হয়ে পড়েছিল। তবে এবার সেই পরিস্থিতির পুনরাবৃত্তি দেখতে চায় না ভারত।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে