ইরানে থাকা মার্কিন নাগরিকদের দ্রুত দেশ ছাড়ার আহ্বান যুক্তরাষ্ট্রের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
ইরানে অবস্থানরত সকল মার্কিন নাগরিককে দ্রুত দেশটি ত্যাগ করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি সতর্কবার্তা জারি করা হয় বলে জানিয়েছে ইরান ইন্টারন্যাশনাল।

সতর্কবার্তায় বলা হয়েছে, যারা তাৎক্ষণিকভাবে ইরান ছাড়তে সক্ষম নন, তারা যেন দ্রুত কোনো নিরাপদ স্থানে আশ্রয় নেন। প্রয়োজনে নিজ বাসভবন বা অন্য কোনো সুরক্ষিত ভবনে অবস্থান করার পরামর্শও দেওয়া হয়েছে।

এ সতর্কতার মধ্যেই শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ওমানের রাজধানী মাস্কটে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গত বুধবার দুই দেশের কর্মকর্তারা বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছিলেন।

তবে বৈঠক শুরুর আগেই ইরানে থাকা মার্কিন নাগরিকদের জন্য এই সতর্কতা জারি করায় পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সাংবাদিকদের বলেন, ইরান আলোচনায় বসতে চাইলে যুক্তরাষ্ট্র প্রস্তুত। তবে পারমাণবিক ইস্যুর পাশাপাশি ইরানের ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি, মধ্যপ্রাচ্যে সশস্ত্র গোষ্ঠীগুলোকে সহায়তা এবং নিজ দেশের নাগরিকদের প্রতি আচরণ নিয়েও আলোচনা হবে বলে জানান তিনি।

অন্যদিকে, ইরানের এক শীর্ষ কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে জানান, ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো আলোচনায় রাজি নয় তেহরান। পারমাণবিক ইস্যুর বাইরে আলোচনা হলে আসন্ন বৈঠক ব্যর্থ হতে পারে বলেও সতর্ক করেন তিনি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি বন্ধে শিক্ষা বোর্ডের নির্দেশনা সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি বন্ধে শিক্ষা বোর্ডের নির্দেশনা সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির