ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
ইরানের সর্বোচ্চ ধর্মীয় ও রাষ্ট্রীয় প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আয়াতুল্লাহ আলি খামেনির বড় ছেলে মোজতবা খামেনি। বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)-এর প্রভাব ও সমর্থনের মধ্যে দিয়ে ‘এসেম্বলি অব এক্সপার্টস’ তাকে এই গুরুত্বপূর্ণ পদে মনোনীত করেছে।

১৯৬৯ সালের ৮ সেপ্টেম্বর মাশহাদ শহরে জন্ম নেওয়া মোজতবা খামেনি দীর্ঘ সময় ধরে ইরানের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে পর্দার আড়ালে সক্রিয় ভূমিকা পালন করেছেন। মাধ্যমিক শিক্ষা শেষের পর ১৯৮৭ সালে তিনি ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীতে যোগ দিয়ে ইরান–ইরাক যুদ্ধে অংশগ্রহণ করেন।

পরে ১৯৯০-এর দশকের শেষদিকে কোম সেমিনারে উচ্চশিক্ষা গ্রহণ করেন এবং সেখানে শিক্ষা কার্যক্রমেও যুক্ত ছিলেন।

খামেনি ‘অফিস অফ দ্য সুপ্রিম লিডার’-এর একজন প্রভাবশালী দায়িত্বশীল হিসেবে পরিচিত ছিলেন। বাবার দপ্তরে দীর্ঘ সময় কাজ করার মাধ্যমে তিনি সামরিক ও রাজনৈতিক স্তরে ব্যাপক যোগাযোগ স্থাপন করেন এবং ইরানের রাজনৈতিক কক্ষপথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

এর আগে ২০০৫ ও ২০০৯ সালের নির্বাচনে মাহমুদ আহমাদিনেজাদের জয়ের পেছনে তার নেপথ্য ভূমিকার অভিযোগ উঠেছিল।

২০০৯ সালের নির্বাচনের পর আন্দোলন এবং ২০২২ সালে জিনা মাহসা আমিনীর মৃত্যুর পর শুরু হওয়া বিক্ষোভ দমন কার্যক্রমেও নিরাপত্তা বাহিনীকে কঠোরভাবে পরিচালনার ক্ষেত্রে তার সংশ্লিষ্টতা সম্পর্কে নানা সময়ে গণমাধ্যমে আলোচিত হয়েছে। ২০২২ সালের আগস্টে কোম সেমিনারের একটি মাধ্যমে তাকে ‘আয়াতুল্লাহ’ উপাধিতে ভূষিত করা হয়েছিল, যা অনেকেই তার উত্তরসূরি হওয়ার প্রস্তুতি হিসেবে দেখেন।

বর্তমানে ৫৬ বছর বয়সী মোজতবা খামেনি এমন এক সময়েই দায়িত্ব নিলেন যখন ইরান ভূ-রাজনৈতিক উত্তেজনা ও অভ্যন্তরীণ চ্যালেঞ্জের মুখে রয়েছে। দীর্ঘদিন পর্দার আড়ালে থাকার পর এখন থেকে তাকে দেশের শাসনপ্রক্রিয়া প্রকাশ্যে পরিচালনা করবেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে