ইসরায়েল রক্ষার্থে থাড ক্ষেপণাস্ত্রের অর্ধেকই ব্যবহার করে ফেলেছে যুক্তরাষ্ট্র

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলা ঠেকাতে গিয়ে নিজেদের অত্যাধুনিক থাড প্রতিরক্ষা ব্যবস্থার বড় অংশ ব্যবহার করতে হয়েছে যুক্তরাষ্ট্রকে। মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েলকে সহায়তা করতে গিয়ে যুক্তরাষ্ট্র ইতোমধ্যে তাদের থাড ইন্টারসেপ্টরের অর্ধেকেরও বেশি ব্যবহার করেছে।

প্রতিবেদন অনুযায়ী, ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে যুক্তরাষ্ট্র ২০০টির বেশি থাড ইন্টারসেপ্টর নিক্ষেপ করেছে। পাশাপাশি ব্যবহার করা হয়েছে শতাধিক এসএম–৩ ও এসএম–৬ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র।

এদিকে ইসরায়েলও নিজেদের বহুস্তরবিশিষ্ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বড় অংশ কাজে লাগিয়েছে। দেশটি ১০০টির কম অ্যারো ইন্টারসেপ্টর এবং প্রায় ৯০টি ডেভিড’স স্লিং ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

মার্কিন প্রশাসনের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, 'ভবিষ্যতে ইরানের সঙ্গে আবার বড় ধরনের সংঘাত শুরু হলে যুক্তরাষ্ট্রকে আরও বেশি প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে হতে পারে। কারণ, রক্ষণাবেক্ষণের জন্য ইসরায়েল তাদের কিছু প্রতিরক্ষা ব্যাটারি সাময়িকভাবে সরিয়ে নিচ্ছে।'

তিনি আরও বলেন, 'ইসরায়েলকে এককভাবে যুদ্ধ জয়ের সক্ষম রাষ্ট্র হিসেবে দেখা হলেও বাস্তবে দেশটি যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার ওপর অনেকটাই নির্ভরশীল।'

তবে এ তথ্য পুরোপুরি মানতে নারাজ মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। সংস্থাটির দাবি, শুধু ইন্টারসেপ্টরের সংখ্যা দিয়ে সামরিক সক্ষমতা বিচার করা ঠিক নয়। তাদের মতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ প্রতিরক্ষা কাঠামো আরও বিস্তৃত ও শক্তিশালী।

ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাসও জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে ইসরায়েলের সামরিক সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ এবং দুই দেশের কৌশলগত স্বার্থ একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত।

যদিও ইসরায়েল বরাবরই দাবি করে আসছে, তাদের প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের কোনো সংকট নেই। বরং দেশটি সম্প্রতি অ্যারো ইন্টারসেপ্টর উৎপাদন বাড়ানোর পরিকল্পনা অনুমোদন করেছে।

বিশ্লেষকদের মতে, চলমান সংঘাতে সবচেয়ে বেশি চাপ পড়েছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ওপর। কারণ, ইরানের হামলায় ব্যবহৃত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলোর গতি ও ধ্বংসক্ষমতা অনেক বেশি।

প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ চলাকালে ইরানের ছোড়া অন্তত ১৬টি ভারী ক্ষেপণাস্ত্র ইসরায়েলের জনবসতিপূর্ণ এলাকায় আঘাত হানে। এছাড়া ক্লাস্টার ওয়ারহেড বহনকারী ক্ষেপণাস্ত্র হামলার ঘটনাও ঘটেছে ৫০টির বেশি।

এসব হামলায় ইসরায়েলে অন্তত ২১ জন বেসামরিক নাগরিক ও বিদেশি নিহত হয়েছেন। পাশাপাশি পশ্চিম তীরে নিহত হয়েছেন আরও চার ফিলিস্তিনি।

আন্তর্জাতিক কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, দীর্ঘমেয়াদি সংঘাত চলতে থাকলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল—দুই দেশকেই তাদের প্রতিরক্ষা অস্ত্রের মজুত ও উৎপাদন সক্ষমতা আরও বাড়াতে হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. পুনরায় বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি বন্ধে শিক্ষা বোর্ডের নির্দেশনা সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. পুনরায় বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি বন্ধে শিক্ষা বোর্ডের নির্দেশনা সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন