কাতারের পর ইরানে হামলার কথা ভাবছে আরব আমিরাত

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
সংযুক্ত আরব আমিরাত ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বন্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার বিষয়টি বিবেচনা করছে। তবে যদি আবুধাবি সরাসরি হামলা চালায়, সেটি হবে নজিরবিহীন। মঙ্গলবার (৩ মার্চ) বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্র অ্যাক্সিওসকে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বেসামরিক অবকাঠামো ও তেল-গ্যাস স্থাপনায় ইরানের হামলা উপসাগরীয় দেশগুলোর মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি করেছে। যুদ্ধ শুরুর পর থেকে ইরানের হামলায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমিরাত; এমনকি ইসরায়েলের তুলনায়ও বেশি।

আমিরাতের নীতিনির্ধারণী আলোচনায় পরিচিত একটি সূত্র জানিয়েছে, দেশটি সক্রিয় প্রতিরক্ষামূলক ব্যবস্থা নেওয়ার বিষয়ে ভাবছে। তারা সরাসরি যুদ্ধে জড়িত না হলেও ৮০০টির বেশি প্রজেক্টাইলের মুখোমুখি হয়েছে। সূত্রটি আরও উল্লেখ করেছে, এমন পরিস্থিতিতে কোনো দেশই নিজের প্রতিরক্ষামূলক অবস্থান পুনর্মূল্যায়ন করা থেকে বিরত থাকতে পারে না।

যুদ্ধের প্রথম দিনেই ইরান সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার ও বাহরাইনে হামলা চালায়। দ্বিতীয় দিনে হামলার পরিধি বাড়িয়ে এতে ওমান ও সৌদি আরবও যুক্ত হয়। হামলার প্রভাব পড়েছে জ্বালানি খাতেও; কাতার তার অধিকাংশ প্রাকৃতিক গ্যাস উৎপাদন সাময়িকভাবে বন্ধ করেছে। একই দিন রিয়াদে মার্কিন দূতাবাসে একটি ইরানি ড্রোন আঘাত হানে।

আটকানো ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ জেবেল আলী বন্দরে আগুন লাগায়। এছাড়া দুবাইয়ের পাম জুমেইরাহর একটি বিলাসবহুল হোটেলও ড্রোন হামলার শিকার হয়।

ইসরায়েলি কর্মকর্তারা ধারণা করছেন, ইরানি হামলার জবাবে সৌদি আরবও সামরিক পদক্ষেপ নিতে পারে।

এদিকে, আমিরাতের রাষ্ট্রপতির পররাষ্ট্রনীতি উপদেষ্টা আনোয়ার গারগাশ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, “উপসাগরীয় দেশগুলোর বিরুদ্ধে ইরানের হামলা ‘ভুল’ এবং এটি গুরুত্বপূর্ণ সময়ে ইরানকে আরও বিচ্ছিন্ন করেছে।” তিনি আরও উল্লেখ করেছেন, “এই উত্তেজনা প্রমাণ করে ইরানই অঞ্চলে অস্থিরতার প্রধান উৎস, আর তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি দীর্ঘদিন ধরে অস্থিতিশীলতার কারণ।”

এর আগে, স্থানীয় সময় শনিবার সকালে ইরানে একযোগে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। দীর্ঘদিন ধরে পরমাণু কর্মসূচি নিয়ে বিরোধ থাকার পরও তেহরান দাবি করেছে, তাদের পরমাণু শক্তি অর্জন অধিকার এবং তা শান্তিপূর্ণভাবে হচ্ছে। এছাড়া ক্ষেপণাস্ত্র কর্মসূচিও নিজেদের প্রতিরক্ষার জন্য।

তবে ওয়াশিংটন ও তেল আবিবের দাবি, ইরান পরমাণু শক্তি অর্জন করলে তা ‘বিশ্ব মানবতার জন্য হুমকি’ হয়ে দাঁড়াবে। তাই তারা হামলা চালিয়েছে। গত বছর থেকে ইরান ও যুক্তরাষ্ট্র পরোক্ষ আলোচনার মাধ্যমে পারমাণবিক কর্মসূচি নিয়ে চুক্তির চেষ্টা করলেও, গত বছরের জুনে ইরানে আকস্মিক হামলা চালায় ইসরায়েল। এবারও একই পথে মিত্র দেশ দুটি তেহরানে হামলা চালিয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে