খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা আজ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর  প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আজ নাগরিক শোকসভা অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১৬ জানুয়ারি) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠান বেলা আড়াইটায় এই শোকসভা কার্যক্রম শুরু হবে।

শোকসভায় বিএনপির চেয়ারপারসন তারেক রহমান ও জিয়া পরিবারের অন্যান্য সদস্যরা উপস্থিত থাকবেন। এছাড়া, শোকসভায়  অংশগ্রহণ করবেন দেশের বিভিন্ন পেশাজীবী প্রতিনিধিরা।

এর আগে, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে এক সংবাদ সম্মেলনে শোকসভার বিস্তারিত তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে শোকসভার সার্বিক প্রস্তুতি ও নিয়মাবলি সম্পর্কে জানানো হয়।

আয়োজকরা জানিয়েছেন, এটি কোনো রাজনৈতিক কর্মসূচি নয়, বরং দেশনেত্রীর প্রতি জাতীয় মর্যাদার শ্রদ্ধা প্রদর্শনের মানবিক উদ্যোগ। তাই অনুষ্ঠানে কোনো ধরনের সেলফি তোলা, হাততালি দেওয়া বা দাঁড়িয়ে থাকার অনুমতি দেওয়া হবে না। অংশগ্রহণকারীদের সাদা-কালো পোশাক পরিধান করতে অনুরোধ জানানো হয়েছে।

প্রবেশ সংক্রান্ত নিয়মাবলি অনুযায়ী, দুপুর ১২টায় গেট খোলা হবে। অতিথিদের জন্য নির্ধারিত গেট হলো নম্বর ৬। বের হতে হবে আসাদ গেট দিয়ে। গেট ১ ও ১২ দিয়ে আগত অতিথিদের গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা থাকবে, তবে বকুলতলা গেট (গেট ১২) দিয়ে কেবল পায়ে হেঁটে প্রবেশ করা যাবে।

আয়োজকরা আরও জানিয়েছেন, আমন্ত্রণপত্র ছাড়া অনুষ্ঠানস্থলে প্রবেশ করা যাবে না। তালিকাভুক্ত অতিথিদের জন্য প্রয়োজনে বিকল্প প্রবেশপত্রের ব্যবস্থা থাকবে। মিডিয়াকর্মীদেরও আমন্ত্রণপত্র বাধ্যতামূলক।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে