কিশোরীকে যৌন হেনস্তার অভিযোগে গ্রেপ্তার ভারতের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর ছেলে

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩২
অপ্রাপ্তবয়স্ক এক কিশোরীকে যৌন হেনস্তার অভিযোগে এবার ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বন্দি সঞ্জয় কুমারর ছেলে বন্দি ভাগীরথকে গ্রেপ্তার করেছে তেলেঙ্গানা পুলিশ। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

শনিবার (১৬ মে) স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সঞ্জয় কুমার জানান, ১৭ বছর বয়সী এক কিশোরীকে যৌন হেনস্তার অভিযোগে করা মামলার তদন্তে সহযোগিতা করতে নিজেই তার ছেলেকে পুলিশের কাছে সোপর্দ করেছেন তিনি। ২৫ বছর বয়সী বন্দি ভাগীরথের বিরুদ্ধে ভারতের শিশু যৌন অপরাধ সুরক্ষা আইন (পকসো) এবং ভারতীয় ন্যায় সংহিতার সংশ্লিষ্ট ধারায় মামলা করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সঞ্জয় কুমার বলেন, 'আইন ও বিচার বিভাগের প্রতি সম্মান রেখেই আমার ছেলে তদন্তে অংশ নিতে পুলিশের কাছে হাজির হয়েছে।'

তিনি আরও বলেন, 'সে আমার ছেলে হোক কিংবা সাধারণ নাগরিক, আইনের চোখে সবাই সমান।'

তিনি আরও দাবি করেন, শুরু থেকেই তার ছেলে নিজেকে নির্দোষ বলে আসছে। আইনজীবীদের পরামর্শ অনুযায়ী তারা আইনি প্রক্রিয়ার মাধ্যমেই বিষয়টি মোকাবিলা করবেন বলেও জানান তিনি।

সঞ্জয় কুমার আরও জানান, আদালতের কার্যক্রম চলমান থাকলেও তদন্তে সহযোগিতার ক্ষেত্রে তাদের পক্ষ থেকে কোনো দ্বিধা রাখা হয়নি। বিচার ব্যবস্থার ওপর পূর্ণ আস্থা রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. পুনরায় বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি বন্ধে শিক্ষা বোর্ডের নির্দেশনা সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. পুনরায় বিয়ে না করার শর্তে আজীবন পেনশন পাবেন বিধবা স্ত্রী-বিপত্নীক স্বামী সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি বন্ধে শিক্ষা বোর্ডের নির্দেশনা সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত