ক্ষমতায় এলে ব্যবসায়ীদের সমস্যা দ্রুত সমাধান করবে বিএনপি

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭

বিএনপি ক্ষমতায় এলে দেশে একটি বিনিয়োগবান্ধব অর্থনীতি গড়ে তুলতে চায় এবং এ লক্ষ্যে দলের সুস্পষ্ট রোডম্যাপ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

রোববার সন্ধ্যায় গুলশানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী প্রতিনিধিদের প্রায় আড়াই ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।

আমীর খসরু জানান, ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ খাতে বর্তমানে যে জটিল ও গভীর সমস্যা বিরাজ করছে, তারেক রহমান সরাসরি ব্যবসায়ী প্রতিনিধিদের কাছ থেকে সেসব বিষয় শুনেছেন। বৈঠকে ব্যবসায়ীরা বিনিয়োগ হ্রাস, কর্মসংস্থান কমে যাওয়া এবং দীর্ঘদিন ধরে পুঁজিবাজারের সংকটের কথা তুলে ধরেন।

তিনি বলেন, আমলাতান্ত্রিক জটিলতা, চাঁদাবাজি, উচ্চ সুদহার এবং দুর্নীতির কারণে ব্যবসার ব্যয় অস্বাভাবিকভাবে বেড়ে গেছে, যার সরাসরি প্রভাব পড়ছে সাধারণ মানুষের জীবনে। দেশীয় উদ্যোক্তারা যখন বিনিয়োগে আগ্রহ হারাচ্ছেন, তখন বিদেশি বিনিয়োগ আসা আরও কঠিন হয়ে পড়ছে বলেও মন্তব্য করেন তিনি।

সাবেক এই বাণিজ্যমন্ত্রী জানান, বিএনপি সরকার গঠন করতে পারলে ব্যবসা-বাণিজ্যের খরচ কমানোর জন্য নির্দিষ্ট পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। তার ভাষায়, বাংলাদেশের অর্থনীতিতে বড় ধরনের যে সংস্কারগুলো হয়েছে, তার বেশিরভাগই বিএনপির শাসনামলে বাস্তবায়িত হয়েছে এবং ভবিষ্যৎ অর্থনৈতিক সংস্কারের জন্য দলের নীতিমালাগত প্রস্তুতিও সম্পন্ন রয়েছে।

আমীর খসরু আরও বলেন, বৈঠকে উপস্থিত ব্যবসায়ী প্রতিনিধিরা বিএনপির নীতিমালা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে, বিএনপির সময়ে শেয়ারবাজারে বড় ধরনের ধস নামেনি, ব্যাংক খাতে লুটপাট হয়নি এবং অর্থ পাচারের মতো ঘটনাও ঘটেনি। এ কারণেই বিএনপির প্রতি তাদের আস্থা রয়েছে বলে বৈঠকে তুলে ধরা হয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা