জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি সম্পন্ন হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) পলক কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ হাজির হন। মামলার অপর আসামি, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় পলাতক রয়েছেন।

প্রসিকিউশন তার গণমাধ্যমে দেওয়া বিখ্যাত মন্তব্য “ইন্টারনেট বন্ধ করিনি, বন্ধ হয়ে গেছে” বিচারকের সামনে তুলে ধরেন। এছাড়া, ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধের সময়কালীন তার কথপোকথনও আদালতে পড়ে শোনানো হয়।
চিফ প্রসিকিউটর আদালতে বলেন, সাবমেরিন ক্যাবল কাটা পড়া বা বিটিসিএল ভবনে আগুন লেগে ইন্টারনেট বন্ধ হওয়ার বিষয়টি তৎকালীন সরকারের নির্দেশেই বাস্তবায়িত হয়েছিল। সজীব ওয়াজেদ জয় ও পলক এই পরিকল্পনার নীলনকশা করেছিলেন বলেও উল্লেখ করেন তিনি।
শুনানি শেষে ট্রাইব্যুনাল আগামী ১৫ জানুয়ারি আসামিপক্ষের যুক্তিতর্ক গ্রহণ করবেন বলে দিন ধার্য করেন।