মোদির ইসরায়েল সফরে পাকিস্তানের কপালে চিন্তার ভাঁজ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
দুইদিনের সফরে ইসরায়েলে পৌঁছেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভারতের প্রধানমন্ত্রী ইসরায়েলে পৌঁছানোর পর তার মন জয় করার জন্য একের পর এক চমক দিয়ে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিমানবন্দরে নেতানিয়াহু নিজে হাজির হয়ে মোদিকে লাল গালিচায় উষ্ণ স্বাগত জানান।

এর আগে ২০১৭ সালে ভারতের প্রথম প্রধানমন্ত্রী হিসেবে ইসরায়েল সফর করে ইতিহাস গড়েছিলেন মোদি। মোদির শাসনামলে গত এক দশকে দুই দেশের সম্পর্ক দ্রুত গভীর ও আস্থায় পরিণত হয়েছে। মোদির এবারের এই সফরে দুই দেশের সম্পর্ক আরও বিস্তৃত করার লক্ষ্য রয়েছে। দেশ দুইটির মধ্যে এবার বেশ কয়েকটি বড় চুক্তি হওয়ার সম্ভাবনাও রয়েছে।

ইসরায়েল সফরের প্রথমদিন দেশটির সংসদ নেসেটে ভাষণ দিয়েছেন মোদি। সে সময় মোদিকে করতালি দিয়ে অভিনন্দন জানান পার্লামেন্টে উপস্থিত স্পিকার, বিরোধীনেতা ও আইনজীবীরা। সেই সঙ্গে তারা ভারতের সঙ্গে জোরালো সম্পর্কের কথা বার বার ব্যক্ত করেন তারা।

ওই অঞ্চলে ইসরায়লের কড়া সমালোচক তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। একইসাথে, ২০২৫ সালের সেপ্টেম্বরে কৌশলগত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করেছে সৌদি আরব ও পাকিস্তান। এমন পরিস্থিতিতে ইসরায়েলের সঙ্গে ভারতের গভীর সম্পর্ক অঞ্চলটিতে সরাসরি প্রভাব ফেলছে।
ইসরায়েলের বৃহত্তম অস্ত্র ক্রেতা এখন  ভারত। জানা গেছে, এই সফরে মোদির এজেন্ডার মধ্যে রয়েছে দুইদেশের মধ্যে প্রতিরক্ষা, কৃত্রিম বুদ্ধিমত্তা, কোয়ান্টাম কম্পিউটিং এবং সাইবার নিরাপত্তা নিয়ে আলোচনা ও চুক্তি। ইসরায়েলও ভারতীয় অবকাঠামো কোম্পানিগুলোর বিনিয়োগ বাড়াতে আগ্রহী, আর ভারত ইসরায়েলের উচ্চপ্রযুক্তি দক্ষতাকে কাজে লাগাতে চায়।

এ ছাড়া নেতানিয়াহু একটি নতুন আঞ্চলিক জোট—সম্ভাব্য ‘হেক্সাগন’ উদ্যোগ গঠনের কথা বলেছেন। সেখানে অংশগ্রহণকারী দেশ হিসেবে ইসরায়েল, ভারত, গ্রিস ও সাইপ্রাসের নাম এসেছে।

যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘের সাবেক পাকিস্তানি রাষ্ট্রদূত মাসুদ খান মোদির এই সফরকে একটি নির্ণায়ক মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন।

তিনি জানান, মোদি ও নেতানিয়াহু হয়তো একটি বিশেষ কৌশলগত চুক্তি স্বাক্ষর করতে চলেছেন, যা গত বছর পাকিস্তান-সৌদির মধ্যে স্বাক্ষরিত চুক্তির প্রতিরূপ হিসেবে দেখা যেতে পারে।

রিয়াদভিত্তিক কিং ফয়সাল সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইসলামিক স্টাডিজের সহযোগী ফেলো উমর করিম বলেন, 'এটা স্পষ্ট যে ভারত ইসরায়েলের সঙ্গে একটি কৌশলগত অংশীদারিত্বে প্রবেশ করেছে।'

মাসুদ খান বলেন, 'সৌদির সঙ্গে পাকিস্তানের কৌশলগত চুক্তি, সেইসঙ্গে তুরস্কের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক সরাসরি ইসরায়েলের হিসাব-নিকাশকে প্রভাবিত করে। আর এটি মোকাবিলা করার জন্য ইসরায়েল দিল্লির সঙ্গে তার প্রতিরক্ষা সহযোগিতা ও গোয়েন্দা তথ্য শেয়ার বৃদ্ধি করবে।'

মোদি যেহেতু ইসরায়েলে তাই তিনি নেতানিয়াহু এবং সেখানকার অন্যান্য নেতাদের পাকিস্তান সম্পর্কে প্রতিকূলভাবে চিন্তা করার বিষয়টি প্রয়োগের চেষ্টা করবেন বলেও মত দেন তিনি। মাসুদ খানের এই মূল্যায়নের সঙ্গে একমত কায়েদ-ই-আজম বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক মুহাম্মদ শোয়েব।

তিনি বলেন, 'ইসরায়েল-ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক পাকিস্তানে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে