মুক্তিযোদ্ধা হত্যাকারীরা রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে: হাবিব-উন-নবী সোহেল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
১৯৭১ সালে মুক্তিযোদ্ধাদের হত্যা ও মা-বোনদের ইজ্জত লুণ্ঠন করা গোষ্ঠী এখন নির্বাচনকে সামনে রেখে দেশে রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টি করতে চাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল।

শুক্রবার (১৬ জানুয়ারি) শেরে বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানানোর পর এ মন্তব্য করেন তিনি।

হাবিব-উন-নবী খান সোহেল বলেন, 'প্রশাসনের কেউ যদি জনগণের রায়কে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করে, তাহলে দেশের মানুষ আবার গণতান্ত্রিক আন্দোলনের পথে নামবে।'

তিনি আরও বলেন, 'মানুষ যখন অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে, তখন নানামুখী ষড়যন্ত্রের কথাও শোনা যাচ্ছে। জনগণের সরকার প্রতিষ্ঠার জন্য বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রস্তুতি নিচ্ছেন। তবে এর মানে এই নয় যে আমরা নির্দলীয়, নিরপেক্ষ নির্বাচনের জন্য আন্দোলন বন্ধ করেছি। আমাদের আন্দোলন এখনও রয়েছে।'

দেশে নারীদের ক্ষমতায়নের উদ্দেশ্যে ফ্যামিলি কার্ডের উদ্যোগের সমালোচনা প্রসঙ্গে সোহেল বলেন, 'একটি দলের টার্গেট একটাই, ক্ষমতায় গিয়ে তাদের প্রকৃত মুখ দেখানো। তারা বিভিন্ন সময় বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে, কিন্তু জনগণ তাদের এই ভয়ঙ্কর চেহারা আর দেখতে চায় না। জনগণ ভোটের মাধ্যমে এই ধরনের ধর্ম ব্যবসায়ীদের প্রতিহত করবে।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. তেলের দাম বাড়ানোর প্রতিবাদে পোস্ট, ছাত্রদল নেতাকে শোকজ সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. তেলের দাম বাড়ানোর প্রতিবাদে পোস্ট, ছাত্রদল নেতাকে শোকজ সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী