নাগরিকদের অবিলম্বে ইরান ছাড়ার নির্দেশ ১৫ দেশের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
পরমাণু কর্মসূচি ঘিরে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনা তীব্র আকার ধারণ করায় ইরান ছাড়ার হিড়িক পড়েছে বিদেশি নাগরিকদের মধ্যে। পরিস্থিতির অবনতি আশঙ্কায় যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, কানাডা, ইতালি, অস্ট্রেলিয়া, ভারত ও চীনসহ বিশ্বের অন্তত ১৫টি দেশ তাদের নাগরিকদের অবিলম্বে ইরান ত্যাগের নির্দেশ দিয়েছে।

একই সঙ্গে এসব দেশ ইরানে ভ্রমণের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। সংশ্লিষ্ট দেশগুলোর পররাষ্ট্র দপ্তর নাগরিকদের অপ্রয়োজনীয় ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে এবং যাঁরা বর্তমানে ইরানে অবস্থান করছেন, তাঁদের দ্রুত নিরাপদ উপায়ে দেশত্যাগের আহ্বান জানিয়েছে।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) পরিস্থিতির নাটকীয় পরিবর্তন শুরু হয়। সেদিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিস্ফোরক মন্তব্য করেন।

তিনি জানান, ইরানের সঙ্গে পাঁচ দফা সংলাপের পর যে ফলাফল এসেছে, তাতে তিনি সন্তুষ্ট নন। তাঁর এই মন্তব্যের পর আন্তর্জাতিক অঙ্গনে অস্থিরতা আরও বেড়ে যায় এবং মধ্যপ্রাচ্যে সম্ভাব্য সামরিক সংঘাতের আশঙ্কা জোরালো হয়।

গত ৬ ফেব্রুয়ারি থেকে ইরানের পরমাণু প্রকল্প নিয়ে তেহরান ও ওয়াশিংটনের প্রতিনিধিদের মধ্যে দফায় দফায় আলোচনা চলছিল। সর্বশেষ ২৭ ফেব্রুয়ারি সুইজারল্যান্ডের জেনেভা শহরে পঞ্চম দফা বৈঠক অনুষ্ঠিত হয়। তবে ইউরেনিয়াম মজুত এবং বিতর্কিত ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে দুই পক্ষ কোনো সমঝোতায় পৌঁছাতে পারেনি বলে কূটনৈতিক সূত্র জানিয়েছে।

এদিকে, জানুয়ারির মাঝামাঝি সময় থেকে মধ্যপ্রাচ্যের জলসীমা ও ইসরায়েল ঘিরে যুক্তরাষ্ট্রের ব্যাপক সামরিক প্রস্তুতি লক্ষ্য করা যাচ্ছে। যুদ্ধজাহাজ, বিমানবাহী রণতরি এবং অত্যাধুনিক যুদ্ধবিমান মোতায়েনের খবর আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়িয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প ও তাঁর প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা একাধিকবার ইঙ্গিত দিয়েছেন, ইরান শর্ত না মানলে সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে।

উদ্ভূত পরিস্থিতিতে ইরানের আকাশপথেও অনিশ্চয়তা দেখা দিয়েছে। আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কারণে সরাসরি তেহরানে ফ্লাইট পরিচালনা না হওয়ায় যাত্রীদের তুরস্কের ইস্তাম্বুল হয়ে যাতায়াত করতে হয়।

তবে আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সম্ভাব্য যুদ্ধাবস্থার আশঙ্কায় তেহরান-ইস্তাম্বুল রুটের সব আপ-ডাউন ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

ফলে ইরানে অবস্থানরত বিদেশি নাগরিকদের দেশে ফেরা এবং যাঁরা দেশটিতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তাঁরা চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন। পরবর্তী সরকারি নির্দেশ না আসা পর্যন্ত এই রুটে ফ্লাইট চলাচল বন্ধ থাকবে বলে জানা গেছে।

সূত্র: এএফপি, গালফ নিউজ

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে