নিজের কিছু হলে ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলার নির্দেশ ট্রাম্পের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
ইরান যদি তাকে হত্যা করে, তাহলে দেশটিকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার জন্য মার্কিন সেনাবাহিনীকে কঠোর নির্দেশনা দেওয়া আছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (২০ জানুয়ারি) সাংবাদিকদের সামনে দেওয়া এক বক্তব্যে এ কথা জানান তিনি।

ট্রাম্পের এই মন্তব্য এসেছে ইরানের সাম্প্রতিক হুমকির প্রতিক্রিয়ায়। এর আগে ইরান সতর্ক করে বলেছিল, তাদের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করা হলে ট্রাম্পকে শুধু আঘাতই নয়, হত্যা করা হবে।

ইরানের সেনাবাহিনীর জেনারেল আব্দুলফজল শেখারচি বলেন, 'ইরানের নেতাদের বিরুদ্ধে কোনো আগ্রাসন হলে আমরা কেবল সেই হাতই বিচ্ছিন্ন করবো না, প্রয়োজন হলে আরও কঠোর পদক্ষেপ নেবে। এটি কোনো স্লোগান নয়, বাস্তব সতর্কবার্তা। এমন পরিস্থিতিতে বিশ্বজুড়ে সংঘাত ছড়িয়ে পড়তে পারে এবং প্রতিপক্ষের জন্য কোনো নিরাপদ স্থান থাকবে না।'

এই হুমকির জবাবে ট্রাম্প বলেন, 'তার হাতে অত্যন্ত কঠোর নির্দেশনা রয়েছে। নিজের কোনো ক্ষতি হলে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে।'

এর আগেও একই ধরনের বক্তব্য দিয়েছিলেন ট্রাম্প।  ইরান যদি তাকে হত্যার চেষ্টা করে, তাহলে দেশটি নিশ্চিহ্ন হয়ে যাবে বলে হুমকি দিয়েছিলেন তিনি।

উল্লেখ্য, ২০২০ সালে ইরাকের রাজধানী বাগদাদে যুক্তরাষ্ট্রের ড্রোন হামলায় ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর অভিজাত ইউনিট কুদস ফোর্সের প্রধান কাসেম সোলাইমানি নিহত হন। ওই ঘটনার পর থেকেই ট্রাম্পকে লক্ষ্য করে হত্যার হুমকি দিয়ে আসছে ইরান।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি বন্ধে শিক্ষা বোর্ডের নির্দেশনা সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি বন্ধে শিক্ষা বোর্ডের নির্দেশনা সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির