নির্বাচন হাতছাড়া হলে ভোটাধিকার ফেরানোর নিশ্চয়তা নেই: জামায়াত আমির

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
এই নির্বাচন যদি জনগণের হাতছাড়া হয়, তবে ভোটাধিকার ফেরানো সম্ভব হবেনা বলে জানিয়েছেন জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (১২ জানুয়ারি) রাজধানীর বসুন্ধরায় ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক মিশনের প্রধান ও ইউরোপীয় পার্লামেন্ট সদস্য ইভারস আইজাবসের সঙ্গে সাক্ষাতের পর এই কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান দেশের জনগণের প্রতি শতভাগ আস্থা প্রকাশ করে বলেন, 'আমরা বিশ্বাস করি আগামী নির্বাচনে দেশের মা-বোনরাও জামায়াতকে ভোট দেবেন। আমরা চাই নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হোক।'

জামায়াত আমির আরও বলেন, 'সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণ যদি অন্য কোনো দলকে বেছে নেয়, আমরা তাদের সঙ্গে সহযোগিতা করব। আমরা দুর্নীতির বিরুদ্ধে, বিচার বিভাগের স্বাধীনতা এবং সংস্কারের পক্ষে যারা থাকবে, তাদের পাশে থাকব।'

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, 'আগামী নির্বাচনের সুষ্ঠু হওয়ার বিষয়ে উদ্বেগ থাকলেও প্রথমে নির্বাচন কমিশনকে জানানো হবে। সমাধান না হলে তা জনগণের কাছে তুলে ধরা হবে।'

এসময় তিনি সমালোচনা করেন, সাম্প্রতিক সময়ে কিছু গণমাধ্যম একটি দলের প্রতি পক্ষপাতিত্ব দেখাচ্ছে।

তিনি বলেন, 'গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করুক। কিন্তু যদি তারা নিজেরাই পরাধীনতার শৃঙ্খলে বাঁধা পড়ে, তবে জনগণের সঙ্গে প্রতারণা করা হবে। জনগণ সবকিছু মনে রাখে। তাদের বোকা বানানোর কোনো সুযোগ নেই।'

ডা. শফিকুর রহমান নির্বাচনে জয়ী হলে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সমতার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের প্রতিশ্রুতি দেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে