নতুন ডেস্ট্রয়ার থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়লেন কিম জং উন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
ইরানকে ঘিরে চলমান আঞ্চলিক উত্তেজনার মধ্যেই নতুন ডেস্ট্রয়ার জাহাজ থেকে নিজেদের তৈরি ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন নিজে উপস্থিত থেকে এই উৎক্ষেপণ প্রত্যক্ষ করেছেন।

বুধবার (৪ মার্চ) দেশটির পশ্চিম উপকূলীয় এলাকা থেকে জাহাজটি থেকে ক্রুজ ক্ষেপণাস্ত্রটির পরীক্ষামূলক উৎক্ষেপণ করা হয়।

উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কেসিএনএ এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

প্রতিবেদনে বলা হয়, নতুন ডেস্ট্রয়ারটির নাম রাখা হয়েছে চো হিওন। প্রায় ৫০০ টন ওজনের এই যুদ্ধজাহাজটি উত্তর কোরিয়ার নৌবাহিনীর জন্য নির্মাণ করা হয়েছে।

ডেস্ট্রয়ারটি উদ্বোধনী যাত্রা শুরু করে নাম্পো শিপইয়ার্ড থেকে। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কিম জং উন।

উদ্বোধনের আগে দেওয়া সংক্ষিপ্ত ভাষণে কিম বলেন, 'খুব শিগগিরই উত্তর কোরিয়ার নৌবাহিনী পানির নিচে ও পানির ওপর, দুই দিক থেকেই আঘাত হানার সক্ষমতা অর্জন করবে।'

তিনি আরও জানান, দেশটির নৌবাহিনীকে পরমাণু অস্ত্রে সজ্জিত করার পরিকল্পনা ইতোমধ্যে অনেক দূর এগিয়ে গেছে।

কিম জং উনের দাবি, সাম্প্রতিক সময়ে নৌ প্রতিরক্ষা খাতে উত্তর কোরিয়া যে অগ্রগতি অর্জন করেছে, তা দেশটির সামুদ্রিক সার্বভৌমত্ব রক্ষার ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন এনেছে—যা গত ৫০ বছরে দেখা যায়নি।

সূত্র: আল জাজিরা

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে সদ্য. আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ও তার স্ত্রী গ্রেপ্তার সদ্য. আশুলিয়ায় গ্যাসের সিলিন্ডার বোঝাই গাড়িতে বিস্ফোরণে নিহত বেড়ে ৭, আহত ১৫ সদ্য. দেশে জ্বালানি তেলের দাম বাড়ল লিটারে ২০ টাকা সদ্য. আশুলিয়ায় কাভার্ড ভ্যান বিস্ফোরণে ৬ জনের মরদেহ উদ্ধার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সদ্য. ভোরে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. জুলাই সনদ বাস্তবায়নে সংবিধান সংশোধন বিল দ্রুতই উঠবে সংসদে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. ইতালির স্কুলে নিষিদ্ধ হচ্ছে হিজাব-বোরকা সদ্য. কমলাপুরে দাঁড়িয়ে থাকা ট্রেনের কোচে আগুন সদ্য. শেরে বাংলা নগর থানায় নেওয়া হয়েছে গাজী নজরুল ইসলামকে