অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কার্যক্রম তদন্তের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:৩৩

অন্তর্বর্তী সরকারের গত ১৮ মাসের কার্যক্রম নিরপেক্ষভাবে তদন্তের আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর মতে, এই সময়ে কোথাও দুর্নীতি হয়ে থাকলে এবং এর সঙ্গে যারা জড়িত থাকুক না কেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) দ্রুত তদন্তের নির্দেশ দেওয়া উচিত।

রোববার জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।

বাজেট অধিবেশনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর বক্তব্যের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জামায়াতের প্রতিষ্ঠা ১৯৪১ সালের ২৬ আগস্ট। সে হিসেবে দলটির ইতিহাস এখনো ১০০ বছর পূর্ণ হয়নি। তিনি আরও বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে জামায়াতে ইসলামী বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল এবং সে সময় দলটির দুজন নেতা পাকিস্তান সরকারের মন্ত্রিসভায় যোগ দিয়েছিলেন। এসব বিষয় ইতিহাস ও আইনগতভাবে প্রতিষ্ঠিত বলে মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, জামায়াতে ইসলামীর বর্তমান নির্বাচনী ইশতেহারে শরিয়াহভিত্তিক রাষ্ট্র, ইসলামি বিচারব্যবস্থা, ইসলামি অর্থনীতি কিংবা শরিয়াহ আইন বাস্তবায়নের সুস্পষ্ট কোনো অঙ্গীকার নেই। তাঁর ভাষ্য, সময়ের প্রয়োজনে দলটি তাদের রাজনৈতিক অবস্থানে পরিবর্তন এনেছে।

আওয়ামী লীগ সরকারের সময়কার দুর্নীতির প্রসঙ্গ তুলে সালাহউদ্দিন আহমদ বলেন, গত দেড় দশকে লাগামহীন দুর্নীতি, অর্থপাচার ও রাজনৈতিক প্রভাবের কারণে দেশের অর্থনীতি দীর্ঘমেয়াদি ক্ষতির মুখে পড়েছে।

এদিকে প্রস্তাবিত বাজেটকে তিনি ‘নতুন অর্থনৈতিক ব্যবস্থা’ হিসেবে উল্লেখ করে বলেন, এতে সামাজিক নিরাপত্তা, কৃষি, শিক্ষা, স্বাস্থ্য ও দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর নতুন কোনো কর আরোপ না হওয়ায় সাধারণ মানুষের জন্য এটি স্বস্তির বাজেট হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জাতিসংঘ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. নিয়োগ বঞ্চিত প্রাথমিকের প্রার্থীদের শাহবাগে অবস্থান কর্মসূচি সদ্য. চাঁদা দিতে অস্বীকৃতি, সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর সদ্য. স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের ঘটনায় শাহ আলী থানার ওসি প্রত্যাহার সদ্য. সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর সদ্য. থাইল্যান্ড-মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান বিচারপতি সদ্য. গুলিস্তান থেকে আ.লীগের একাধিক নেতাকর্মী আটক সদ্য. সৌরবিদ্যুৎ ব্যবহারে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নির্দেশনা সদ্য. পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে যুক্তরাষ্ট্র-বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষর সদ্য. সরবরাহ চেইন স্বাভাবিক রেখে বাজার নিয়ন্ত্রণে কাজ করছে সরকার: বাণিজ্যমন্ত্রী সদ্য. জাতিসংঘ সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. নিয়োগ বঞ্চিত প্রাথমিকের প্রার্থীদের শাহবাগে অবস্থান কর্মসূচি সদ্য. চাঁদা দিতে অস্বীকৃতি, সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর সদ্য. স্বাস্থ্যকেন্দ্র ভাঙচুরের ঘটনায় শাহ আলী থানার ওসি প্রত্যাহার সদ্য. সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুখবর সদ্য. থাইল্যান্ড-মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান বিচারপতি সদ্য. গুলিস্তান থেকে আ.লীগের একাধিক নেতাকর্মী আটক সদ্য. সৌরবিদ্যুৎ ব্যবহারে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নির্দেশনা সদ্য. পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে যুক্তরাষ্ট্র-বাংলাদেশের সমঝোতা স্মারক স্বাক্ষর সদ্য. সরবরাহ চেইন স্বাভাবিক রেখে বাজার নিয়ন্ত্রণে কাজ করছে সরকার: বাণিজ্যমন্ত্রী