জামায়াত মানুষকে কেনে না, সম্মান দেখায়: আমির শফিকুর রহমান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
জামায়াতে ইসলামী মানুষের ভোটার তথ্য বা বিকাশ নম্বর সংগ্রহের অভিযোগকে ভিত্তিহীন দাবি করে দলের আমির ডা. শফিকুর রহমান বলেন, জামায়াত ইসলামীর রাজনীতি মানুষকে কেনার নয়, বরং মানুষের জীবনের প্রতি সম্মান প্রদর্শনের উপর ভিত্তি করে।

শুক্রবার (২৩ জানুয়ারি) ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পঞ্চগড়ের নির্বাচনী সফরের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ কথা বলে তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, 'জামায়াতে ইসলামী মানুষকে কেনার রাজনীতি করে না; যারা ১০ টাকা কেজি চালের কার্ড বা ফ্ল্যাটের মতো লোভ দেখাচ্ছে, তারা নিজের দায় অন্যের ওপর চাপানোর চেষ্টা করছে। এ ধরনের অপপ্রচারে প্রযুক্তির অপব্যবহার হচ্ছে কি না, সেটিও খতিয়ে দেখা উচিত।'

তিনি আরও বলেন, 'দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ থাকা জরুরি এবং একে অপরের বিরুদ্ধে আক্রমণাত্মক অবস্থান না নিয়ে নিজ নিজ কর্মসূচি জনগণের কাছে তুলে ধরা উচিত।'

জনগণের ভোট ও সমর্থনের প্রতি শ্রদ্ধা প্রদর্শনের আহ্বান জানিয়ে নির্বাচনের ফল প্রভাবিত করার কোনো অসৎ প্রচেষ্টা থেকে বিরত থাকারও পরামর্শ দেন তিনি।

পোস্টাল ব্যালট প্রসঙ্গে আমির বলেন, 'প্রক্রিয়া শুরু হলেও এখনো অনেক এলাকায় ব্যালট পৌঁছায়নি। সময় কম থাকায় নির্বাচন কমিশনকে দ্রুত পদক্ষেপ নিতে হবে, যাতে নির্ধারিত সময়ের মধ্যে ব্যালট ফেরত আসে।'

প্রবাসীদের উদ্দেশে তিনি বলেন, 'ভোটাধিকার প্রয়োগের এই সুযোগকে কাজে লাগানো উচিত। যে দল বা প্রার্থীকে পছন্দ করেন, নির্দ্বিধায় তাকে ভোট দেবেন। ভোট শুধু অধিকার নয়, এটি একটি দায়িত্বও। একটি ভোট কোনো আসনে ব্যবধান গড়ে দিতে পারে।'

তিনি নির্বাচনী সফরের উদ্দেশ্য নিয়ে বলেন, 'ঢাকার বাইরে সফরের মাধ্যমে দলীয় কার্যক্রম জোরদার হচ্ছে। প্রতিটি এলাকার মানুষের মতামত ও বাস্তবতা বোঝার চেষ্টা করা হবে। মিথ্যা প্রতিশ্রুতি নয়, বাস্তবতার ভিত্তিতে এবং জনগণের সম্পদ ব্যবহার করে ইনসাফভিত্তিক উন্নয়নের মাধ্যমে সমস্যার সমাধান নেওয়া হবে।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডবে প্রাণ গেল ২ জনের, বিদ্যুৎহীন ৫০ হাজার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাফন সম্পন্ন সদ্য. ঢাকায় ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আভাস, জলাবদ্ধতার আশঙ্কা সদ্য. থানার পেছনে প্রকাশ্যে ছিনতাই ও নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় ওসিকে বদলি সদ্য. চাঁদা দাবি করে জাবি শিক্ষককে বার্তা, সন্তান অপহরণের হুমকি সদ্য. চুয়েটে ভিসি পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ, উপাচার্য ভবনে তালা সদ্য. বিশ্ববাজারে রেকর্ড উচ্চতায় ডিজেলের দাম, সামনে আরও বাড়ার আশঙ্কা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. যুদ্ধের ক্ষত নিয়েই স্কুলে গাজার শিশুরা, তাঁবুর নিচে চলছে ক্লাস সদ্য. জাপানে টাইফুন দুজুয়ানের তাণ্ডবে প্রাণ গেল ২ জনের, বিদ্যুৎহীন ৫০ হাজার সদ্য. এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর দাফন সম্পন্ন সদ্য. ঢাকায় ভারী বৃষ্টির সঙ্গে বজ্রপাতের আভাস, জলাবদ্ধতার আশঙ্কা সদ্য. থানার পেছনে প্রকাশ্যে ছিনতাই ও নিষিদ্ধ ছাত্রলীগের মিছিলের ঘটনায় ওসিকে বদলি সদ্য. চাঁদা দাবি করে জাবি শিক্ষককে বার্তা, সন্তান অপহরণের হুমকি সদ্য. চুয়েটে ভিসি পরিবর্তনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ, উপাচার্য ভবনে তালা সদ্য. বিশ্ববাজারে রেকর্ড উচ্চতায় ডিজেলের দাম, সামনে আরও বাড়ার আশঙ্কা