রাজনীতি
দুর্নীতি দমনে ন্যায়পাল নিয়োগসহ ৫১ দফা ইশতেহার ঘোষণা বিএনপির
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠনের সুযোগ পেলে দুর্নীতি দমন ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। এ লক্ষ্যে ন্যায়পাল নিয়োগসহ পদ্ধতিগত ও আইনি সংস্কারের কথা বলা হয়েছে দলটির নির্বাচনি ইশতেহারে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৩টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের বলরুমে কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণার অনুষ্ঠান শুরু হয়।
সবচেয়ে বেশি নির্যাতিত সাতক্ষীরা জেলার মানুষ: ডা. শফিকুর রহমান
স্বৈরাচার শেখ হাসিনা সরকার সাতক্ষীরার মানুষের উপর সবচেয়ে বেশি নির্যাতন চালিয়েছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বেলা ১২টা ৩০ মিনিটে সাতক্ষীরা সরকারী বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। শফিকুর রহমান বলেন, 'বিগত স্বৈরাচার সরকার সাতক্ষীরা জেলাকে দেশের বাইরের অংশ মনে করে তারা সাতক্ষীরাতে কোনো উন্নয়ন করেনি।'
তারেক রহমানের নির্দেশেই পাটওয়ারীর ওপর হামলা: নাহিদ ইসলাম
বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সম্মতিতে এবং মির্জা আব্বাসের নির্দেশেই হাবিবুল্লাহ বাহার কলেজে এনসিপির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। মঙ্গলবার (২৭ জানুয়ারি) এক জরুরি সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি। নাহিদ ইসলাম বলেন, 'হাবিবুল্লাহ বাহার কলেজে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে। একদিকে মঞ্চে উঠে গণতন্ত্র ও সুন্দর রাজনীতির কথা বলা হচ্ছে, অন্যদিকে বিরোধীদের সন্ত্রাসী কায়দায় দমন করা হচ্ছে।
ঢাকা-৯ এর 'ঘরের মেয়ে' দাবি করা তাসনিম জারা ঢাকা-১১ আসনের ভোটার
ঢাকা-৯ আসনের আলোচিত স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী তাসনিম জারা। নিজেকে ঐ আসনের 'ঘরের মেয়ে' দাবি করলেও এবার বেরিয়ে এলো ভিন্ন তথ্য। নির্বাচন কমিশনের ওয়েবসাইট ও ঢাকা-১১ আসনের ভোটার স্লিপ অ্যাপস থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে, তাসনিম জারা ঢাকা-৯ আসনের নন; বরং ঢাকা-১১ আসনের ভোটার। তথ্য অনুযায়ী, তাসনিম জারার ভোটকেন্দ্র নম্বর ৮০। কেন্দ্রটির নাম 'প্রাইম স্কুল অ্যান্ড কলেজ (নিচতলা ও দ্বিতীয় তলা)'। এটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৩ নম্বর ওয়ার্ডের খিলগাঁও বি জোন পূর্ব এলাকায় অবস্থিত।
ময়মনসিংহে নির্বাচনি জনসভায় বক্তব্য রাখছেন তারেক রহমান
ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় বক্তব্য রেখেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে তিনি মঞ্চে উঠলে মুহুর্মুহু করতালিতে মুখরিত হয়ে ওঠে সমাবেশস্থল। এ সময় তিনি হাত নেড়ে নেতাকর্মী-সমর্থকদের শুভেচ্ছার জবাব দেন। সারা দেশে নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে দুপুরে সড়কপথে ময়মনসিংহে পৌঁছান তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী জুবাইদা রহমান। দীর্ঘ ২২ বছর পর, ২০০৩ সালের পর এই প্রথম ময়মনসিংহ সফরে এলেন তিনি।
আমেরিকার সঙ্গে গোপন বৈঠকে ইনসাফ বাস্তবায়নের চেষ্টা করছে জামায়াত: চরমোনাই পীর
জামায়াতে ইসলামীকে কড়া ভাষায় সমালোচনা করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম বলেছেন, জামায়াত আমেরিকার সঙ্গে গোপন বৈঠক করে তাদের তথাকথিত ‘ইনসাফ’ বাস্তবায়ন করতে চায়। রোববার (১ ফেব্রুয়ারি) দুপুরে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার হাজিরহাট এলাকায় এক নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। চরমোনাই পীর বলেন, 'প্রচলিত নিয়মে ৫৪ বছর দেশ চালানোর পর কি ইনসাফভিত্তিক রাষ্ট্র কায়েম হয়েছে? এই একই নিয়মে আবার নতুন করে কীভাবে ইনসাফ প্রতিষ্ঠা করবে তারা?'
মা-বোনদের ইজ্জতে টান দিলে বরদাশত করব না: জামায়াত আমির
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশে কোনো ভোট ডাকাতি দেখতে চান না তারা। তিনি বলেন, ইনসাফ বা ন্যায়বিচার না থাকার কারণেই দুর্নীতিবাজরা দেশের টাকা বিদেশে পাচার করে ‘বেগমপাড়া’ গড়ে তুলেছে। দেশে আর কোনো ধরনের ফ্যাসিবাদের ছায়া দেখতে চান না বলেও মন্তব্য করেন তিনি।
ক্ষমতায় গেলে কর্মসংস্থান সৃষ্টি করে বেকারত্ব দূর করা হবে: তারেক রহমান
বিএনপি ক্ষমতায় এলে কর্মসংস্থান সৃষ্টি করে দেশের বেকার সমস্যা সমাধান করা হবে বলে ঘোষণা দিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহ সার্কেট হাউস ময়দানে আয়োজিত বিএনপির নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তারেক রহমান বলেন, 'আমরা মানুষের জন্য রাজনীতি করি। দেশ পরিচালনার বাস্তব অভিজ্ঞতা একমাত্র বিএনপিরই আছে। দেশের বিদ্যমান সমস্যার সমাধান করতে চাইলে ধানের শীষে ভোট দেওয়ার কোনো বিকল্প নেই।'
জুলাই সনদ আমরা অবশ্যই বাস্তবায়ন করব: তারেক রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে বিএনপি। শুক্রবার বিকেলে রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে ইশতেহার ঘোষণা করেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি বলেন, বিএনপি নির্বাচিত হয়ে রাষ্ট্রক্ষমতায় গেলে ‘জুলাই সনদ অবশ্যই বাস্তবায়ন করবে’।
এবার ভোটকেন্দ্র পাহারা দিবে জুলাইযোদ্ধারা: হাসনাত আবদুল্লাহ
আসন্ন নির্বাচনে ভোট চুরি ও ভোটকেন্দ্র দখলের যে কোনো ষড়যন্ত্র প্রতিহত করা হবে বলে ঘোষণা দিয়েছেন কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে কুমিল্লার দেবিদ্বার উপজেলার সুবিল ইউনিয়নে এক উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি। হাসনাত আব্দুল্লাহ বলেন, 'এ কাজে রাজনৈতিক নেতাদের প্রয়োজন নেই; জুলাই আন্দোলনে রাজপথে নামা কর্মীরাই ভোটকেন্দ্র পাহারা দেবেন।'
নির্বাচন নিয়ে বার্তা দিলো ইনকিলাব মঞ্চ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন কোনোভাবেই বানচাল করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে ইনকিলাব মঞ্চ। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টার পর সংগঠনটি তাদের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ অবস্থান জানায়। পোস্টে ইনকিলাব মঞ্চ উল্লেখ করে, নির্বাচন ১২ তারিখেই অনুষ্ঠিত হবে এবং নির্বাচন হতেই হবে। কোনো অবস্থাতেই নির্বাচন বানচালের সুযোগ দেওয়া হবে না বলেও সেখানে জানানো হয়।
ঠাকুরগাঁও জামায়াত নেতার ব্যাগ থেকে উদ্ধার ৭৪ লাখ টাকা
ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিনকে সৈয়দপুর বিমানবন্দর থেকে বিপুল নগদ টাকাসহ আটক করেছে পুলিশ। তিনি যে ব্যাগে টাকা বহন করছিলেন, সেই ব্যাগ থেকে গণনার পর মোট ৭৪ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ওসি রেজাউল করিম রেজা। পুলিশের ধারণা, প্রথমে ব্যাগে প্রায় ৫০ লাখ টাকা থাকতে পারে বলে ধারণা করা হয়েছিল। পুলিশ জানায়, বিমানবন্দর নিরাপত্তা চেকের সময় তার লাগেজ তল্লাশি করা হলে উল্লেখযোগ্য পরিমাণ নগদ টাকা উদ্ধার হয়।