দুর্ঘটনায় আহত হওয়ার তিন বছর পর মারা গেলেন কুবি শিক্ষার্থী

ক
কুবি প্রতিনিধি (মোঃ ইব্রাহিম)
৯ নভেম্বর, ২০২৬ ১৬:৫৫:৩১
ছবি: সদ্য সংবাদ

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার তিন বছর পর মারা গেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ ইরফানুল্লাহ। সোমবার (৯ নভেম্বর) ভোর ৫টার দিকে চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তাঁর মৃত্যু হয়।

ইরফানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর বড় ভাই মহিবুল্লাহ।

পরিবারের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৯ নভেম্বর সকালে সাইকেলে করে টিউশনিতে যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জাগরঝুলিতে তিশা প্লাস পরিবহনের একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন ইরফানুল্লাহ। বাসটি কুমিল্লা থেকে ঢাকার দিকে যাচ্ছিল।

দুর্ঘটনায় তাঁর বাম হাত ভেঙে যায় এবং ডান হাতেও গুরুতর আঘাত লাগে। এ ছাড়া নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হয়। প্রথমে তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

দীর্ঘ তিন বছর ধরে চিকিৎসাধীন থাকার পর শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানেন এই শিক্ষার্থী।

বড় ভাই মহিবুল্লাহ জানান, সোমবার ফজরের পর চট্টগ্রামের ন্যাশনাল হাসপাতালে তাঁর ভাইয়ের মৃত্যু হয়েছে। মরদেহের জানাজা দুই স্থানে অনুষ্ঠিত হবে। চট্টগ্রাম শহরে বাদ জোহর এবং গ্রামের বাড়ি সাতকানিয়ায় মাগরিবের পর জানাজা হওয়ার কথা রয়েছে। জানাজার নির্ধারিত সময় পরে জানানো হবে বলেও জানান তিনি।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকীতে বড় আয়োজনের পরিকল্পনা বিএনপির, দায়িত্বে তিন নেতা সদ্য. নতুন পাসপোর্ট পেতে আবেদন শেখ হাসিনার: রয়টার্স সদ্য. পাসপোর্ট লাগবে না আপা: আসিফ মাহমুদ সদ্য. হান্নান মাসউদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে করা রিট খারিজ সদ্য. দুই দিনের সফরে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি গাড়িতে অপ্রয়োজনীয় হর্ন বাজানো যাবে না সদ্য. দীপাবলিতে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ সদ্য. মিরপুরে চলন্ত প্রাইভেট কারে ককটেল বিস্ফোরণ সদ্য. রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, এবার সিআইডি কার্যালয়ের সামনে সদ্য. প্রশিক্ষণের জন্য পাকিস্তান গেলেন বাংলাদেশের ৩৪ সরকারি কর্মকর্তা সদ্য. খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকীতে বড় আয়োজনের পরিকল্পনা বিএনপির, দায়িত্বে তিন নেতা সদ্য. নতুন পাসপোর্ট পেতে আবেদন শেখ হাসিনার: রয়টার্স সদ্য. পাসপোর্ট লাগবে না আপা: আসিফ মাহমুদ সদ্য. হান্নান মাসউদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে করা রিট খারিজ সদ্য. দুই দিনের সফরে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি গাড়িতে অপ্রয়োজনীয় হর্ন বাজানো যাবে না সদ্য. দীপাবলিতে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ সদ্য. মিরপুরে চলন্ত প্রাইভেট কারে ককটেল বিস্ফোরণ সদ্য. রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, এবার সিআইডি কার্যালয়ের সামনে সদ্য. প্রশিক্ষণের জন্য পাকিস্তান গেলেন বাংলাদেশের ৩৪ সরকারি কর্মকর্তা