নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়ে মারা গেলেন পাকিস্তানি সাংবাদিক রাবিয়া

স
সদ্য সংবাদ ডেস্ক
৯ নভেম্বর, ২০২৬ ১৭:০২:৫০
ছবি: সংগৃহীত

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারিয়েছেন টেলিভিশন সাংবাদিক ও উপস্থাপক রাবিয়া আহসান। এ ঘটনায় তাঁর স্বামীকে হেফাজতে নিয়েছে পুলিশ। ঘটনাস্থল থেকে একটি সন্দেহভাজন আগ্নেয়াস্ত্রও জব্দ করা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইয়ের বরাতে এ তথ্য প্রকাশ করা হয়। এর আগে পাকিস্তানের সংবাদমাধ্যম ডনও এ ঘটনা নিয়ে প্রতিবেদন প্রকাশ করে।

প্রতিবেদন অনুযায়ী, রোববার রাওয়ালপিন্ডির গুলশানাবাদ এলাকার নিজ বাসা থেকে রাবিয়া আহসানের মরদেহ উদ্ধার করা হয়। তিনি দেশটির একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে সংবাদ উপস্থাপনা ও অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে ছিলেন।

রাওয়ালপিন্ডির সিটি পুলিশ কর্মকর্তা (সিপিও) হাসান মুশতাক সুকেরা জানান, ঘটনার পর রাবিয়ার স্বামীকে হেফাজতে নেওয়া হয়েছে। পাশাপাশি ঘটনাস্থল থেকে সন্দেহভাজন আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করছে পুলিশ।

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্তের অংশ হিসেবে পাঞ্জাব ফরেনসিক সায়েন্স এজেন্সির (পিএফএসএ) সদস্যরা বাড়ি থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, বাড়ির এক পুরুষ গৃহকর্মী জানিয়েছেন, রাবিয়ার স্বামী দাবি করেছেন, আগ্নেয়াস্ত্র থেকে দুর্ঘটনাবশত গুলি বেরিয়ে তাঁর স্ত্রীর মৃত্যু হয়েছে। তবে এই দাবি যাচাই করা হয়নি। গুলি ছোড়ার প্রকৃত কারণ জানতে তদন্ত চলছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়াও চলমান।

এদিকে রাবিয়ার মৃত্যুতে শোক জানিয়েছেন পাকিস্তানের ফার্স্ট লেডি আসিফা ভুট্টো-জারদারি। তিনি ঘটনার নিন্দা জানিয়ে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটনে নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে দায়ীদের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছেন তিনি।

প্রেসিডেন্সির বিবৃতিতে রাওয়ালপিন্ডিতে সাম্প্রতিক সময়ে আরেক পেশাজীবী নারীর মৃত্যুর ঘটনাও উল্লেখ করা হয়। গত আগস্টে ৪৫ বছর বয়সী ডিজিটাল মিডিয়া নির্বাহী হিনা জাভেদকে নিজ বাসায় মৃত অবস্থায় পাওয়া যায়। তাঁর শরীরে নির্যাতনের চিহ্ন ছিল বলে প্রতিবেদনে বলা হয়েছে। ওই ঘটনার তদন্তের ফল এখনো প্রকাশিত হয়নি।

রাবিয়া আহসানের মৃত্যুর ঘটনায় গুলি দুর্ঘটনাবশত ছুটেছিল, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, তদন্ত ও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকীতে বড় আয়োজনের পরিকল্পনা বিএনপির, দায়িত্বে তিন নেতা সদ্য. নতুন পাসপোর্ট পেতে আবেদন শেখ হাসিনার: রয়টার্স সদ্য. পাসপোর্ট লাগবে না আপা: আসিফ মাহমুদ সদ্য. হান্নান মাসউদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে করা রিট খারিজ সদ্য. দুই দিনের সফরে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি গাড়িতে অপ্রয়োজনীয় হর্ন বাজানো যাবে না সদ্য. দীপাবলিতে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ সদ্য. মিরপুরে চলন্ত প্রাইভেট কারে ককটেল বিস্ফোরণ সদ্য. রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, এবার সিআইডি কার্যালয়ের সামনে সদ্য. প্রশিক্ষণের জন্য পাকিস্তান গেলেন বাংলাদেশের ৩৪ সরকারি কর্মকর্তা সদ্য. খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকীতে বড় আয়োজনের পরিকল্পনা বিএনপির, দায়িত্বে তিন নেতা সদ্য. নতুন পাসপোর্ট পেতে আবেদন শেখ হাসিনার: রয়টার্স সদ্য. পাসপোর্ট লাগবে না আপা: আসিফ মাহমুদ সদ্য. হান্নান মাসউদের সংসদ সদস্য পদ বাতিল চেয়ে করা রিট খারিজ সদ্য. দুই দিনের সফরে মঙ্গলবার তুরস্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. সরকারি গাড়িতে অপ্রয়োজনীয় হর্ন বাজানো যাবে না সদ্য. দীপাবলিতে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ সদ্য. মিরপুরে চলন্ত প্রাইভেট কারে ককটেল বিস্ফোরণ সদ্য. রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণ, এবার সিআইডি কার্যালয়ের সামনে সদ্য. প্রশিক্ষণের জন্য পাকিস্তান গেলেন বাংলাদেশের ৩৪ সরকারি কর্মকর্তা