আওয়ামী লীগের অপরাধ আড়ালের চেষ্টা, শিক্ষকদের বক্তব্যের নিন্দা জাবি ছাত্রদলের

স
সিয়াম শাহরিয়ার ‎(জাবি প্রতিনিধি)
২২ নভেম্বর, ২০২৬ ১৬:৫৬:৫৭

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের পক্ষে কয়েকজন শিক্ষকের বক্তব্যের বিরোধিতা করে প্রতিবাদ জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ছাত্রদল। সংগঠনটির অভিযোগ, এসব বক্তব্যের মাধ্যমে দলটির অতীত কর্মকাণ্ড ও অপরাধের বিষয়গুলো আড়াল করার চেষ্টা করা হচ্ছে।

শনিবার (২১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিজেদের অবস্থান তুলে ধরে শাখা ছাত্রদল। বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন সংগঠনটির সদস্য ও দপ্তর সম্পাদক আব্দুল্লাহ অন্তর।

বিজ্ঞপ্তিতে ছাত্রদল জানায়, ভোটাধিকার হরণ, গুম, খুন, দুর্নীতি এবং রাষ্ট্রীয় দমন-পীড়নের অভিযোগের পরিপ্রেক্ষিতে ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। ওই সময়ে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন এবং দলটির আরও কয়েকজনের বিরুদ্ধে বিভিন্ন মেয়াদে সাজা ঘোষণা করেছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এ অবস্থায় অতীতের অপরাধের দায় স্বীকার ও বিচার নিশ্চিতের বিষয়ে স্পষ্ট অবস্থান না নিয়ে আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসনের পক্ষে বক্তব্য দেওয়াকে উদ্বেগজনক বলে মনে করছে সংগঠনটি।

বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধা, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক জেবউননেছা এবং দর্শন বিভাগের অধ্যাপক নাসরিন সুলতানাসহ কয়েকজন শিক্ষকের বক্তব্যের সমালোচনা করা হয়। ছাত্রদলের দাবি, তাঁদের বক্তব্যে আওয়ামী লীগের অতীত কর্মকাণ্ড আড়াল করে দলটির পক্ষে জনমত তৈরির প্রবণতা রয়েছে।

সংগঠনটির ভাষ্য, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকার পরও দলটির নেতাকর্মীদের বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ, হামলা ও নাশকতার অভিযোগ উঠছে। তাই রাজনৈতিক অধিকার ও পুনর্বাসনের প্রশ্নে আলোচনা করতে হলে অতীতের অপরাধ, বিচারপ্রক্রিয়া এবং সাম্প্রতিক সহিংসতার অভিযোগও বিবেচনায় নেওয়া জরুরি।

মতপ্রকাশের স্বাধীনতার বিষয়েও বিজ্ঞপ্তিতে অবস্থান তুলে ধরে ছাত্রদল। সংগঠনটি বলেছে, মতপ্রকাশের স্বাধীনতা সাংবিধানিক অধিকার হলেও এর সুযোগ নিয়ে ইতিহাস বিকৃত করা কিংবা অপরাধের দায় আড়াল করা সমর্থনযোগ্য নয়। বরং তথ্যপ্রমাণের ভিত্তিতে ইতিহাস ও সংশ্লিষ্ট ঘটনাগুলো তুলে ধরার ওপর গুরুত্ব দিয়েছে তারা।

বিজ্ঞপ্তির শেষাংশে ছাত্রদল জানায়, জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ উপেক্ষা করে অপরাধের দায়মুক্তির পক্ষে কোনো বক্তব্য তারা মেনে নেবে না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে ফ্যাসিবাদের পুনর্বাসনকেন্দ্র হতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি।

​​​​​​​​​​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে ১৩৮ শতাংশ বেতন বৃদ্ধি সদ্য. লন্ডন সফর শেষে দেশে ফিরছেন নাহিদ ইসলাম, সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন সদ্য. উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে এসএমই খাতের উৎপাদন ও বিকাশের বিকল্প নেই: প্রধানমন্ত্রী সদ্য. গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. পোশাক খাতের কিছু ক্ষেত্রে অস্থিতিশীলতা দেখা যাচ্ছে: মাহদী আমিন সদ্য. জাতীয় এসএমই পণ্য মেলায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সদ্য. সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা, অভিযোগ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে সদ্য. সোমবার এনসিপির সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী সদ্য. ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী সদ্য. বাংলাদেশ সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্ট সদ্য. সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে ১৩৮ শতাংশ বেতন বৃদ্ধি সদ্য. লন্ডন সফর শেষে দেশে ফিরছেন নাহিদ ইসলাম, সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন সদ্য. উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে এসএমই খাতের উৎপাদন ও বিকাশের বিকল্প নেই: প্রধানমন্ত্রী সদ্য. গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. পোশাক খাতের কিছু ক্ষেত্রে অস্থিতিশীলতা দেখা যাচ্ছে: মাহদী আমিন সদ্য. জাতীয় এসএমই পণ্য মেলায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সদ্য. সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা, অভিযোগ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে সদ্য. সোমবার এনসিপির সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী সদ্য. ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী সদ্য. বাংলাদেশ সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্ট