গাড়িবহর থামিয়ে পানিতে ডোবা শিশুকে নিয়ে হাসপাতালে ছুটে গেলেন হুইপ দুলু

স
সদ্য সংবাদ ডেস্ক
২২ নভেম্বর, ২০২৬ ১৮:০০:৩৮
ছবি: সংগৃহীত

নাটোরের নলডাঙ্গায় পানিতে ডুবে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পথে শিশুটির নিথর দেহ ও স্বজনদের আহাজারি দেখে গাড়িবহর থামিয়ে তাকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু। তবে চিকিৎসকদের চেষ্টা সত্ত্বেও শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি।

রোববার (২২ নভেম্বর) দুপুর ৩টার দিকে উপজেলার শাখারীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শিশু সাদিপ ওই এলাকার বকুল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামের বাড়ি রামশার কাজিপুর থেকে ফেরার পথে শাখারীপাড়া এলাকায় মানুষের ভিড় দেখতে পান হুইপ দুলু। কান্নাকাটির শব্দ শুনে গাড়ি থামিয়ে কাছে গেলে পানিতে ডুবে যাওয়া শিশুটিকে ঘিরে স্বজনদের আহাজারি দেখতে পান তিনি।

পরে শিশুটিকে দ্রুত হাসপাতালে নেওয়ার উদ্যোগ নেন হুইপ। তাঁর সঙ্গে থাকা পুলিশের গাড়িতে করে সাদিপকে নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।

নিহত শিশুর চাচা জানান, হুইপ দুলু তাঁদের বাড়ির সামনে গাড়ি থামিয়ে শিশুটিকে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। তাঁর দ্রুত সহযোগিতায় শিশুটিকে হাসপাতালে নেওয়া সম্ভব হয়েছিল।

ঘটনা সম্পর্কে রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, পথে মানুষের ভিড় ও কান্নাকাটি দেখে তিনি গাড়ি থামান। শিশুটিকে জীবিত মনে হওয়ায় আর দেরি না করে পুলিশের গাড়িতে করে হাসপাতালে পাঠান। দ্রুত হাসপাতালে পৌঁছানো সম্ভব হলেও চিকিৎসকদের সর্বোচ্চ চেষ্টা ব্যর্থ হয়। শিশুটির মৃত্যুতে শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানান তিনি।

নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মাহবুবুর রহমান জানান, হাসপাতালে আনার পর শিশুটিকে চিকিৎসা দেওয়া হয়। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়েছিল।

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে ১৩৮ শতাংশ বেতন বৃদ্ধি সদ্য. লন্ডন সফর শেষে দেশে ফিরছেন নাহিদ ইসলাম, সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন সদ্য. উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে এসএমই খাতের উৎপাদন ও বিকাশের বিকল্প নেই: প্রধানমন্ত্রী সদ্য. গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. পোশাক খাতের কিছু ক্ষেত্রে অস্থিতিশীলতা দেখা যাচ্ছে: মাহদী আমিন সদ্য. জাতীয় এসএমই পণ্য মেলায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সদ্য. সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা, অভিযোগ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে সদ্য. সোমবার এনসিপির সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী সদ্য. ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী সদ্য. বাংলাদেশ সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্ট সদ্য. সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে ১৩৮ শতাংশ বেতন বৃদ্ধি সদ্য. লন্ডন সফর শেষে দেশে ফিরছেন নাহিদ ইসলাম, সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন সদ্য. উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে এসএমই খাতের উৎপাদন ও বিকাশের বিকল্প নেই: প্রধানমন্ত্রী সদ্য. গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. পোশাক খাতের কিছু ক্ষেত্রে অস্থিতিশীলতা দেখা যাচ্ছে: মাহদী আমিন সদ্য. জাতীয় এসএমই পণ্য মেলায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সদ্য. সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা, অভিযোগ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে সদ্য. সোমবার এনসিপির সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী সদ্য. ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী সদ্য. বাংলাদেশ সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্ট