প্রধানমন্ত্রীর জন্মদিনে শতাধিক শিশুর মুখে হাসি ফোটালেন জবি ছাত্রদল নেতা শাহরিয়ার

ম
মো: হাসনাত (জবি প্রতিনিধি)
২২ নভেম্বর, ২০২৬ ১৭:৩০:৩৯
ছবি: সদ্য সংবাদ

সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে জন্মদিনের আনন্দ ভাগ করে নিতে পুরান ঢাকার একটি মাদরাসায় খাবার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেন। বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে এ কর্মসূচি পালন করা হয়।

শনিবার (২১ নভেম্বর) রাজধানীর ওয়ারীর লালচাঁন মুকিম লেনের তানফীজুল উলুম মাদরাসায় শতাধিক শিশুর মধ্যে খাবার বিতরণ করা হয়। পরে তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সার্বিক মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

আয়োজক শাহরিয়ার হোসেন বলেন, শিশুদের প্রতি তারেক রহমানের স্নেহ ও মমত্ববোধ তাঁদের এ ধরনের উদ্যোগ নিতে অনুপ্রাণিত করে। জন্মদিনের আনন্দ সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে ভাগ করে নেওয়ার মধ্যেই প্রকৃত আনন্দ ও মানবিকতা রয়েছে বলে মনে করেন তিনি। দেশ ও মানুষের কল্যাণে তারেক রহমানের নেতৃত্বে একটি সমৃদ্ধ, গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ গড়ে ওঠার প্রত্যাশাও জানান তিনি।

অনুষ্ঠানে জবি ছাত্রদলের সদস্য সচিব শামছুল আরেফিন বলেন, সুবিধাবঞ্চিত শিশুদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে জন্মদিন উদ্‌যাপনের উদ্যোগ প্রশংসনীয়। বিশেষ দিনগুলো মানুষের কল্যাণে কাজে লাগানোর এমন আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সামাজিক দায়বদ্ধতা ও মানবিক মূল্যবোধ জোরদার করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

জবি ছাত্রদলের আহ্বায়ক মেহদী হাসান হিমেল বলেন, জন্মদিনের আয়োজন শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে মানুষের পাশে দাঁড়ানোর উপলক্ষ হিসেবে দেখা উচিত। শিশুদের মুখে হাসি ফোটাতে শাহরিয়ার হোসেনের উদ্যোগকে স্বাগত জানান তিনি। এ সময় তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জবি ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম, তৌহিদ চৌধুরী ও মোজাম্মেল মামুন ডেনি। এ ছাড়া জকসুর পাঠাগার ও সেমিনারবিষয়ক সম্পাদক এবং আহ্বায়ক সদস্য রিয়াসাল রাকিব, মোবায়দুর রহমান, ইমু রহমান, জকসুর পরিবহন সম্পাদক মাহিদ হোসেন, আকাশসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে ১৩৮ শতাংশ বেতন বৃদ্ধি সদ্য. লন্ডন সফর শেষে দেশে ফিরছেন নাহিদ ইসলাম, সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন সদ্য. উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে এসএমই খাতের উৎপাদন ও বিকাশের বিকল্প নেই: প্রধানমন্ত্রী সদ্য. গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. পোশাক খাতের কিছু ক্ষেত্রে অস্থিতিশীলতা দেখা যাচ্ছে: মাহদী আমিন সদ্য. জাতীয় এসএমই পণ্য মেলায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সদ্য. সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা, অভিযোগ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে সদ্য. সোমবার এনসিপির সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী সদ্য. ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী সদ্য. বাংলাদেশ সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্ট সদ্য. সশস্ত্র বাহিনীর সৈনিক পর্যায়ে ১৩৮ শতাংশ বেতন বৃদ্ধি সদ্য. লন্ডন সফর শেষে দেশে ফিরছেন নাহিদ ইসলাম, সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন সদ্য. উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে এসএমই খাতের উৎপাদন ও বিকাশের বিকল্প নেই: প্রধানমন্ত্রী সদ্য. গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন সদ্য. পোশাক খাতের কিছু ক্ষেত্রে অস্থিতিশীলতা দেখা যাচ্ছে: মাহদী আমিন সদ্য. জাতীয় এসএমই পণ্য মেলায় যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সদ্য. সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের চেষ্টা, অভিযোগ আ.লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে সদ্য. সোমবার এনসিপির সঙ্গে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী সদ্য. ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী সদ্য. বাংলাদেশ সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ও মালদ্বীপের প্রেসিডেন্ট