ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ধোঁয়ায় ক্ষতিগ্রস্ত রোগীদের শ্বাসনালি

স
সদ্য সংবাদ ডেস্ক
১০ নভেম্বর, ২০২৬ ১২:৪৩:৩৬
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ডে জামিয়া আশরাফিয়া কওমিয়া মাদ্রাসার লাইব্রেরিতে অগ্নিকাণ্ডের পর ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৭৭ জনের চিকিৎসা চলছে। তাঁদের মধ্যে চারজনের অবস্থা গুরুতর হওয়ায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের ক্রিটিক্যাল কেয়ারে রাখা হয়েছে। সংকটাপন্ন একজনকে ভেন্টিলেটর সাপোর্ট দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) হাসপাতালের জরুরি বিভাগের সামনে সাংবাদিকদের এসব তথ্য জানান ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ রবিউল করিম খান পাপন।

তিনি জানান, অগ্নিকাণ্ডের পর বিভিন্ন সময়ে মোট ৭৭ জন হাসপাতালে ভর্তি হন। তাঁদের মধ্যে ১৪ জনকে চিকিৎসা শেষে ছাড়পত্র দেওয়া হয়েছে। বাকিদের শারীরিক অবস্থা বিবেচনায় চিকিৎসা ও পর্যবেক্ষণ চলছে।

চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, আগুনের ধোঁয়া শ্বাসের সঙ্গে শরীরে প্রবেশ করায় কয়েকজনের শ্বাসনালি ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে তাঁদের শরীরে অক্সিজেনের মাত্রা স্বাভাবিক রাখা কঠিন হয়ে পড়ছে। গুরুতর রোগীদের কারও কাশির সঙ্গে রক্ত বের হচ্ছে। পাশাপাশি শ্বাসকষ্ট, পেটব্যথা, চোখে জ্বালাপোড়া ও মাথাব্যথার মতো সমস্যাও দেখা দিয়েছে।

হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক বলেন, বার্ন রোগীদের ক্ষেত্রে দুর্ঘটনার পর ৭২ ঘণ্টা না পেরোনো পর্যন্ত ঝুঁকি পুরোপুরি কেটে গেছে বলে নিশ্চিত হওয়া যায় না। সংকটাপন্ন রোগীর চিকিৎসায় পালমোনোলজিস্টসহ শ্বাসতন্ত্রের বিশেষজ্ঞরা কাজ করছেন। আগুনের তাপে চোখ ক্ষতিগ্রস্ত হওয়া রোগীদের চিকিৎসায় চক্ষু বিশেষজ্ঞও যুক্ত করা হয়েছে।

একজন গুরুতর রোগীর জন্য ইতোমধ্যে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। অন্য রোগীদের শারীরিক অবস্থা পর্যালোচনায় দুপুর ১২টায় আরও একটি মেডিকেল বোর্ডের সভা হওয়ার কথা রয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর যাঁদের অবস্থা ভালো থাকবে, তাঁদের ছাড়পত্র দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

ডা. রবিউল করিম খান পাপন আরও জানান, আতঙ্কের কারণে অসুস্থ বোধ করে কয়েকজন হাসপাতালে এসেছিলেন। তাঁদের অনেকেই বর্তমানে সুস্থ রয়েছেন। শারীরিক অবস্থা বিবেচনায় তাঁদেরও হাসপাতাল থেকে ছাড়ার সম্ভাবনা রয়েছে।

এ সময় ইনস্টিটিউটের যুগ্ম পরিচালক ও সহযোগী অধ্যাপক ডা. ইকবাল আহমেদ, সহকারী পরিচালক ডা. অভিজিৎ সরকার, ডা. শফিকুল আলম এবং ইমার্জেন্সি আরএস সুলতান মাহমুদসহ সংশ্লিষ্ট চিকিৎসকেরা উপস্থিত ছিলেন।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে যোগ দিতে তুরস্ক সফরে প্রধানমন্ত্রী সদ্য. শেখ হাসিনার বিরুদ্ধে ৬৭৩ মামলা, মৃত্যুদণ্ডের রায় মাত্র একটিতে সদ্য. জনগণের কাছে ‘গ্রিন প্রধানমন্ত্রী’ হিসেবে পরিচিত তারেক রহমান: রিজভী সদ্য. রাজধানীতে হঠাৎ বৃষ্টিতে শীতের আগমনী বার্তা সদ্য. বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান সদ্য. ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে ফায়ার অ্যালার্ম সদ্য. খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকীতে বড় আয়োজনের পরিকল্পনা বিএনপির, দায়িত্বে তিন নেতা সদ্য. নতুন পাসপোর্ট পেতে আবেদন শেখ হাসিনার: রয়টার্স সদ্য. শ্রমিকদের জন্য ছয়টি হাসপাতাল তৈরির পরিকল্পনা সরকারের সদ্য. আদাবরে চার ককটেল বিস্ফোরণ, মগবাজারে আটক ৪ সদ্য. জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে যোগ দিতে তুরস্ক সফরে প্রধানমন্ত্রী সদ্য. শেখ হাসিনার বিরুদ্ধে ৬৭৩ মামলা, মৃত্যুদণ্ডের রায় মাত্র একটিতে সদ্য. জনগণের কাছে ‘গ্রিন প্রধানমন্ত্রী’ হিসেবে পরিচিত তারেক রহমান: রিজভী সদ্য. রাজধানীতে হঠাৎ বৃষ্টিতে শীতের আগমনী বার্তা সদ্য. বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান সদ্য. ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে ফায়ার অ্যালার্ম সদ্য. খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকীতে বড় আয়োজনের পরিকল্পনা বিএনপির, দায়িত্বে তিন নেতা সদ্য. নতুন পাসপোর্ট পেতে আবেদন শেখ হাসিনার: রয়টার্স সদ্য. শ্রমিকদের জন্য ছয়টি হাসপাতাল তৈরির পরিকল্পনা সরকারের সদ্য. আদাবরে চার ককটেল বিস্ফোরণ, মগবাজারে আটক ৪