মোবাইলে অনলাইন জুয়ার কারবার, কালীগঞ্জে আটক ৭

শ
শাহিন জামান (লালমনিরহাট প্রতিনিধি)
১০ নভেম্বর, ২০২৬ ১২:৩৫:১৯
ছবি: সদ্য সংবাদ

লালমনিরহাটের কালীগঞ্জে অনলাইন জুয়ার কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে সাতজনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। অভিযানের সময় তাঁদের কাছ থেকে পাঁচটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে। পুলিশ বলছে, ফোনগুলোতে অনলাইন জুয়ার একাধিক অ্যাপ ও ওয়েবসাইট ব্যবহারের প্রমাণ পাওয়া গেছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত ১টা ২০ মিনিটে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের উত্তর বত্রিশ হাজারী বটলা এলাকায় রাধাগোবিন্দ মন্দিরের পাশ থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশের ভাষ্য, গোপন তথ্যের ভিত্তিতে ডিবির একটি দল ওই এলাকায় অভিযান চালায়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে কয়েকজন পালানোর চেষ্টা করলে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়। পরবর্তী সময়ে পৃথক অভিযান চালিয়ে আরও চারজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উত্তর বত্রিশ হাজারী এলাকার বকুল রায় (২৩), সাগর চন্দ্র রায় (২৪), গোপাল চন্দ্র রায় (২৩), উমাপতি হরনারায়ণ এলাকার এরশাদুল হক (৪০) ও নাজমুল হক (২৮) এবং খোরাগাছ এলাকার মাইদুল ইসলাম (৩৮) ও মিলন সরকার (৩৭)।

জব্দ করা মোবাইল ফোন পরীক্ষা করে Bee999, KG999, Joya777, Crickex, TK999, Babu88, Ace67 ও Cv666-সহ বিভিন্ন অনলাইন জুয়ার অ্যাপের সন্ধান পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। কয়েকটি অ্যাপ ও ওয়েবসাইটে গুগল ক্রোম ব্রাউজারের মাধ্যমে লগইন করা অবস্থায় ছিল। পাশাপাশি ফোনগুলোতে একাধিক সিমের বিপরীতে বিকাশ ও নগদ অ্যাকাউন্ট ব্যবহারের তথ্যও পাওয়া গেছে।

কালীগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে যোগ দিতে তুরস্ক সফরে প্রধানমন্ত্রী সদ্য. শেখ হাসিনার বিরুদ্ধে ৬৭৩ মামলা, মৃত্যুদণ্ডের রায় মাত্র একটিতে সদ্য. জনগণের কাছে ‘গ্রিন প্রধানমন্ত্রী’ হিসেবে পরিচিত তারেক রহমান: রিজভী সদ্য. রাজধানীতে হঠাৎ বৃষ্টিতে শীতের আগমনী বার্তা সদ্য. বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান সদ্য. ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে ফায়ার অ্যালার্ম সদ্য. খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকীতে বড় আয়োজনের পরিকল্পনা বিএনপির, দায়িত্বে তিন নেতা সদ্য. নতুন পাসপোর্ট পেতে আবেদন শেখ হাসিনার: রয়টার্স সদ্য. শ্রমিকদের জন্য ছয়টি হাসপাতাল তৈরির পরিকল্পনা সরকারের সদ্য. আদাবরে চার ককটেল বিস্ফোরণ, মগবাজারে আটক ৪ সদ্য. জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে যোগ দিতে তুরস্ক সফরে প্রধানমন্ত্রী সদ্য. শেখ হাসিনার বিরুদ্ধে ৬৭৩ মামলা, মৃত্যুদণ্ডের রায় মাত্র একটিতে সদ্য. জনগণের কাছে ‘গ্রিন প্রধানমন্ত্রী’ হিসেবে পরিচিত তারেক রহমান: রিজভী সদ্য. রাজধানীতে হঠাৎ বৃষ্টিতে শীতের আগমনী বার্তা সদ্য. বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান সদ্য. ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে ফায়ার অ্যালার্ম সদ্য. খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকীতে বড় আয়োজনের পরিকল্পনা বিএনপির, দায়িত্বে তিন নেতা সদ্য. নতুন পাসপোর্ট পেতে আবেদন শেখ হাসিনার: রয়টার্স সদ্য. শ্রমিকদের জন্য ছয়টি হাসপাতাল তৈরির পরিকল্পনা সরকারের সদ্য. আদাবরে চার ককটেল বিস্ফোরণ, মগবাজারে আটক ৪