সীতাকুণ্ডে পাহাড় কেটে রিসোর্ট নির্মাণের উদ্যোগ, মীর গ্রুপকে জরিমানা

ম
মো.ওমর ফারুক রকি (সীতাকুণ্ডপ্রতিনিধি)
১০ নভেম্বর, ২০২৬ ১২:০৮:০৮
ছবি: সদ্য সংবাদ

চট্টগ্রামের সীতাকুণ্ডে অনুমোদন ছাড়াই পাহাড় কেটে রিসোর্ট নির্মাণের উদ্যোগ নেওয়ার দায়ে মীর গ্রুপকে ১১ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে পাহাড়ের মাটি অপসারণ এবং পরিবেশগত ছাড়পত্র ছাড়া নির্মাণকাজ শুরুর অভিযোগ আনা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) শুনানি শেষে এবং ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শনের ভিত্তিতে এ জরিমানার আদেশ দেন পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের পরিচালক জমির উদ্দিন।

পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর সীতাকুণ্ডের ভাটিয়ারী ইউনিয়নের খিল্লাপাড়া এলাকায় রিসোর্ট নির্মাণের জন্য পাহাড় কাটার বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে উঠে আসে। পরে বিষয়টি তদন্তে মীর গ্রুপের প্রতিনিধিদের তলব করা হয় এবং সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করা হয়।

অধিদপ্তরের আদেশে উল্লেখ করা হয়েছে, প্রয়োজনীয় অনুমতি না নিয়ে পাহাড় কেটে পরিবেশের ক্ষতি করেছে প্রতিষ্ঠানটি। একই সঙ্গে পরিবেশগত ছাড়পত্র বা সাইট ক্লিয়ারেন্স ছাড়াই রিসোর্ট নির্মাণের কার্যক্রম চালানো হচ্ছিল, যা আইনবহির্ভূত।

শুনানিতে মীর গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির প্রশাসন বিভাগের প্রধান মোখতার হোসেন টিটু। তিনি জানান, শুনানিতে তাঁরা নিজেদের বক্তব্য ও অবস্থান তুলে ধরেছেন। এরপরও অধিদপ্তর জরিমানার সিদ্ধান্ত নিয়েছে। ভবিষ্যতে একই ধরনের ঘটনা ঘটলে মামলা করা হবে বলেও সতর্ক করা হয়েছে বলে জানান তিনি।

পরিবেশ অধিদপ্তরের প্রাথমিক পরিদর্শনে কয়েক দিনের ব্যবধানে পাহাড় থেকে প্রায় ১ হাজার ৭৫০ ঘনফুট মাটি কেটে সরানোর তথ্য পাওয়া গেছে।

পাহাড় কাটার ঘটনায় মীর গ্রুপের বিরুদ্ধে এর আগেও ব্যবস্থা নেওয়া হয়েছিল। ২০২৪ সালের ৫ সেপ্টেম্বর পাহাড়সংলগ্ন প্রতিষ্ঠানটির মালিকানাধীন মীর ব্রিকস ইন্ডাস্ট্রিজকে ২ লাখ টাকা জরিমানা করে পরিবেশ অধিদপ্তর। ওই সময় ভ্রাম্যমাণ আদালত একজনকে তিন দিনের কারাদণ্ডও দেন।

সর্বশেষ জরিমানার আদেশে বলা হয়েছে, নির্ধারিত অর্থের ২৫ শতাংশ জমা দিয়ে প্রতিষ্ঠানটি সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করতে পারবে।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে যোগ দিতে তুরস্ক সফরে প্রধানমন্ত্রী সদ্য. শেখ হাসিনার বিরুদ্ধে ৬৭৩ মামলা, মৃত্যুদণ্ডের রায় মাত্র একটিতে সদ্য. জনগণের কাছে ‘গ্রিন প্রধানমন্ত্রী’ হিসেবে পরিচিত তারেক রহমান: রিজভী সদ্য. রাজধানীতে হঠাৎ বৃষ্টিতে শীতের আগমনী বার্তা সদ্য. বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান সদ্য. ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে ফায়ার অ্যালার্ম সদ্য. খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকীতে বড় আয়োজনের পরিকল্পনা বিএনপির, দায়িত্বে তিন নেতা সদ্য. নতুন পাসপোর্ট পেতে আবেদন শেখ হাসিনার: রয়টার্স সদ্য. শ্রমিকদের জন্য ছয়টি হাসপাতাল তৈরির পরিকল্পনা সরকারের সদ্য. আদাবরে চার ককটেল বিস্ফোরণ, মগবাজারে আটক ৪ সদ্য. জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে যোগ দিতে তুরস্ক সফরে প্রধানমন্ত্রী সদ্য. শেখ হাসিনার বিরুদ্ধে ৬৭৩ মামলা, মৃত্যুদণ্ডের রায় মাত্র একটিতে সদ্য. জনগণের কাছে ‘গ্রিন প্রধানমন্ত্রী’ হিসেবে পরিচিত তারেক রহমান: রিজভী সদ্য. রাজধানীতে হঠাৎ বৃষ্টিতে শীতের আগমনী বার্তা সদ্য. বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান সদ্য. ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে ফায়ার অ্যালার্ম সদ্য. খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকীতে বড় আয়োজনের পরিকল্পনা বিএনপির, দায়িত্বে তিন নেতা সদ্য. নতুন পাসপোর্ট পেতে আবেদন শেখ হাসিনার: রয়টার্স সদ্য. শ্রমিকদের জন্য ছয়টি হাসপাতাল তৈরির পরিকল্পনা সরকারের সদ্য. আদাবরে চার ককটেল বিস্ফোরণ, মগবাজারে আটক ৪