অননুমোদিত হুটার ও বিকন লাইট অপসারণে ডিএমপির গণবিজ্ঞপ্তি

স
সদ্য সংবাদ ডেস্ক
১৭ নভেম্বর, ২০২৬ ১৯:২৬:০০
ছবি: সংগৃহীত

ঢাকার সড়কে শব্দদূষণ কমানো এবং ট্রাফিক ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে অননুমোদিত হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইটের ব্যবহার বন্ধের উদ্যোগ নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। আগামী ১ ডিসেম্বর থেকে এসব সরঞ্জাম ব্যবহারকারী যানবাহনের বিরুদ্ধে অভিযান চালানো হবে।

এ লক্ষ্যে মঙ্গলবার (১৭ নভেম্বর) একটি গণবিজ্ঞপ্তি জারি করেছে ডিএমপি। কমিশনার মোসলেহ্‌ উদ্দিন আহমদ, বিপিএম-সেবা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নির্ধারিত সময়ের আগেই যানবাহন থেকে অননুমোদিত সরঞ্জামগুলো খুলে ফেলার জন্য মালিক ও চালকদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, রাজধানীর বিভিন্ন যানবাহনে অনুমোদন ছাড়াই হুটার, উচ্চ শব্দের হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করা হচ্ছে। এসব সরঞ্জামের অপব্যবহারে শব্দদূষণ বাড়ার পাশাপাশি সাধারণ মানুষের ভোগান্তি তৈরি হচ্ছে। একই সঙ্গে সড়কে স্বাভাবিক যান চলাচল ও ট্রাফিক ব্যবস্থাপনায়ও বিঘ্ন ঘটছে।

বিশেষ করে অতিরিক্ত শব্দ নারী, শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, ১ ডিসেম্বরের পর কোনো যানবাহনে অননুমোদিত এসব সরঞ্জাম সংযোজন বা ব্যবহার করতে দেখা গেলে সংশ্লিষ্ট মালিক ও চালকের বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

রাজধানীর সড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখা, শব্দদূষণ নিয়ন্ত্রণ এবং নাগরিকদের স্বার্থ রক্ষায় এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ডিএমপি। অভিযান সফল করতে যানবাহনের মালিক, চালক ও নগরবাসীর সহযোগিতাও চাওয়া হয়েছে।

​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জুলাই হত্যা মামলায় সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ সদ্য. সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ওসমান ফারুক সদ্য. সাবেক মেয়র সাঈদ খোকনকে ১০ দিনের রিমান্ডে নিতে চায় পুলিশ সদ্য. ১৯ নভেম্বর লালমনিরহাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. গ্রেপ্তার হলেন ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকন সদ্য. মওলানা ভাসানী ছিলেন মুক্তিসংগ্রামের এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব: রাষ্ট্রপতি সদ্য. ইউরোপে বিভাজন সৃষ্টির কৌশলে রাশিয়া, ভাঙতে পারে ন্যাটো সদ্য. গ্রেপ্তারের পর এসআরবি থেকে ডিবির কাছে হস্তান্তর সাঈদ খোকন সদ্য. জুলাই হত্যা মামলায় সাঈদ খোকনের ৭ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ সদ্য. সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ওসমান ফারুক সদ্য. সাবেক মেয়র সাঈদ খোকনকে ১০ দিনের রিমান্ডে নিতে চায় পুলিশ সদ্য. ১৯ নভেম্বর লালমনিরহাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. গ্রেপ্তার হলেন ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকন সদ্য. মওলানা ভাসানী ছিলেন মুক্তিসংগ্রামের এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব: রাষ্ট্রপতি সদ্য. ইউরোপে বিভাজন সৃষ্টির কৌশলে রাশিয়া, ভাঙতে পারে ন্যাটো সদ্য. গ্রেপ্তারের পর এসআরবি থেকে ডিবির কাছে হস্তান্তর সাঈদ খোকন