মওলানা ভাসানী ছিলেন মুক্তিসংগ্রামের এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব: রাষ্ট্রপতি

স
সদ্য সংবাদ ডেস্ক
১৭ নভেম্বর, ২০২৬ ০৯:৩২:৩২
ছবি: সংগৃহীত

উপমহাদেশের রাজনৈতিক আন্দোলন ও বাংলাদেশের স্বাধীনতাসংগ্রামে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, শোষণ, বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে আজীবন লড়াই করে ভাসানী সাধারণ মানুষের হৃদয়ে ‘মজলুম জননেতা’ হিসেবে স্থান করে নিয়েছেন।

মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি এসব কথা বলেন। মঙ্গলবার তাঁর মৃত্যুবার্ষিকী পালিত হবে।

রাষ্ট্রপতি বলেন, রাজনৈতিক জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করেছেন ভাসানী। অন্যায়ের বিরুদ্ধে তাঁর দৃঢ় অবস্থান এবং সাধারণ মানুষের প্রতি ভালোবাসা তাঁকে ইতিহাসের অন্যতম স্মরণীয় রাজনৈতিক ব্যক্তিত্বে পরিণত করেছে।

রাষ্ট্রপতির বাণীতে ভাসানীর রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায় তুলে ধরা হয়। ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে আন্দোলন, কৃষক আন্দোলন, ভাষা আন্দোলন, যুক্তফ্রন্টের নির্বাচন এবং স্বায়ত্তশাসন ও স্বাধীনতার দাবিতে তাঁর ভূমিকা বিশেষভাবে উল্লেখ করেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ১৯৪৯ সালে প্রতিষ্ঠিত তৎকালীন পূর্ব পাকিস্তান আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন মওলানা ভাসানী। পরে ১৯৫৭ সালের ২৫ জুলাই তিনি ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ) প্রতিষ্ঠা করেন। একই বছর কাগমারী সম্মেলনে বাংলাদেশের স্বাধীনতার প্রসঙ্গ তুলে ধরেন তিনি।

১৯৭১ সালের মুক্তিযুদ্ধেও ভাসানী স্বাধীনতার পক্ষে অবস্থান নেন এবং প্রবাসী বাংলাদেশ সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। স্বাধীনতার পরও জাতীয় স্বার্থ ও জনগণের অধিকার আদায়ের আন্দোলনে তাঁর সক্রিয় ভূমিকা অব্যাহত ছিল।

রাষ্ট্রপতি আরও উল্লেখ করেন, ১৯৭৬ সালে গঙ্গার পানির ন্যায্য হিস্যার দাবিতে ভাসানীর নেতৃত্বে অনুষ্ঠিত ফারাক্কা লংমার্চ বাংলাদেশের অধিকার আদায়ের আন্দোলনে একটি গুরুত্বপূর্ণ ঘটনা। এ কর্মসূচি তাঁর রাজনৈতিক দূরদর্শিতা ও সাহসী নেতৃত্বের পরিচয় বহন করে।

বাণীতে মির্জা ফখরুল বলেন, দেশপ্রেম, সাম্য, ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় মওলানা ভাসানীর জীবন ও আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে। বৈষম্যহীন সমাজ গঠনের প্রত্যয়েও তাঁর সংগ্রামী জীবন পথ দেখাবে বলে আশা প্রকাশ করেন রাষ্ট্রপতি।

সদ্য সংবাদ/এজে

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. মওলানা ভাসানী ছিলেন মুক্তিসংগ্রামের এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব: রাষ্ট্রপতি সদ্য. ইউরোপে বিভাজন সৃষ্টির কৌশলে রাশিয়া, ভাঙতে পারে ন্যাটো সদ্য. ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা সদ্য. ব্যবসায়ীকে তুলে নিয়ে মুক্তিপণ দাবি, পুলিশ কনস্টেবলসহ আটক ২ সদ্য. রামিসা হত্যা মামলায় হাইকোর্টের আপিলের রায় মঙ্গলবার সদ্য. শেখ হাসিনাকে অপরাধী হিসেবেই ফেরৎ চায় সরকার: শামা ওবায়েদ সদ্য. সরকারের ব্যর্থতার কারণেই আ.লীগ সারা দেশে অস্থিরতা ছড়াচ্ছে, অভিযোগ হাসনাতের সদ্য. ২০২৮ সালের মধ্যে বর্জ্য থেকে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে: ডিএনসিসি প্রশাসক সদ্য. নাগরিকদের অভিযোগ ও পরামর্শ জানতে মির্জা আব্বাসের ‘অভিযোগ বক্স’ সদ্য. আরব নেতাদের প্রকাশ্যে বিরোধিতা, গোপনে সহায়তা চেয়েছিলেন নেতানিয়াহু সদ্য. মওলানা ভাসানী ছিলেন মুক্তিসংগ্রামের এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব: রাষ্ট্রপতি সদ্য. ইউরোপে বিভাজন সৃষ্টির কৌশলে রাশিয়া, ভাঙতে পারে ন্যাটো সদ্য. ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রথম ধাপের ভোটের তারিখ ঘোষণা সদ্য. ব্যবসায়ীকে তুলে নিয়ে মুক্তিপণ দাবি, পুলিশ কনস্টেবলসহ আটক ২ সদ্য. রামিসা হত্যা মামলায় হাইকোর্টের আপিলের রায় মঙ্গলবার সদ্য. শেখ হাসিনাকে অপরাধী হিসেবেই ফেরৎ চায় সরকার: শামা ওবায়েদ সদ্য. সরকারের ব্যর্থতার কারণেই আ.লীগ সারা দেশে অস্থিরতা ছড়াচ্ছে, অভিযোগ হাসনাতের সদ্য. ২০২৮ সালের মধ্যে বর্জ্য থেকে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে: ডিএনসিসি প্রশাসক সদ্য. নাগরিকদের অভিযোগ ও পরামর্শ জানতে মির্জা আব্বাসের ‘অভিযোগ বক্স’ সদ্য. আরব নেতাদের প্রকাশ্যে বিরোধিতা, গোপনে সহায়তা চেয়েছিলেন নেতানিয়াহু