পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর

স
সদ্য সংবাদ ডেস্ক
১৭ নভেম্বর, ২০২৬ ১৭:৪৪:৩৬
ছবি: সংগৃহীত

শুধু পাঠ্যবইয়ের পড়াশোনায় সীমাবদ্ধ না থেকে খেলাধুলা, শিল্প-সংস্কৃতি ও কারিগরি শিক্ষায়ও পারদর্শী হওয়ার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আগামী দিনের নেতৃত্ব ও কর্মজীবনে সফল হতে এখন থেকেই নিজেদের যোগ্য করে গড়ে তুলতে হবে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) জাতীয় সংসদ সচিবালয়ে হবিগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১২৪ জন শিক্ষার্থী ও ২৬ জন শিক্ষকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

সাক্ষাৎকালে শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, দেশের ভবিষ্যৎ নির্ভর করছে নতুন প্রজন্মের ওপর। তাই প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশ নিয়ে নিজেদের প্রতিভা বিকাশের সুযোগ কাজে লাগাতে হবে।

শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত খেলার মাঠ ও সহশিক্ষা কার্যক্রমের পরিবেশ তৈরিতে সরকারের উদ্যোগের কথাও তুলে ধরেন তারেক রহমান। তিনি জানান, বাংলা ও ইংরেজির পাশাপাশি তৃতীয় একটি ভাষা শেখার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে। এতে ভবিষ্যতে কর্মক্ষেত্রে শিক্ষার্থীরা বাড়তি সুবিধা পাবে। পাশাপাশি কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণের মাধ্যমে তাদের দক্ষতা বাড়ানোর বিষয়েও সরকার কাজ করছে।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, দ্বাদশ শ্রেণি শেষ করার আগেই শিক্ষার্থীরা যেন একাডেমিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও শিল্প-সংস্কৃতির ক্ষেত্রেও আত্মবিশ্বাসী এবং দক্ষ হয়ে উঠতে পারে।

এ ছাড়া পরিবেশ সংরক্ষণ ও প্রাণীদের প্রতি মানবিক আচরণের বিষয়ে শিক্ষার্থীদের সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি। যেখানে-সেখানে ময়লা না ফেলা, প্রাণীদের প্রতি সদয় থাকা এবং বাড়ির আশপাশের খালি জায়গায় গাছ লাগানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী।

এ সময় হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে শিক্ষার্থীরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে পেরে আনন্দ প্রকাশ করেন এবং তাকে হবিগঞ্জ সফরের আমন্ত্রণ জানান।

​​​​​সদ্য সংবাদ/এসএস​

জাতীয় ব্রেকিং

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ সদ্য. সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ওসমান ফারুক সদ্য. সাবেক মেয়র সাঈদ খোকনকে ১০ দিনের রিমান্ডে নিতে চায় পুলিশ সদ্য. ১৯ নভেম্বর লালমনিরহাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. গ্রেপ্তার হলেন ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকন সদ্য. মওলানা ভাসানী ছিলেন মুক্তিসংগ্রামের এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব: রাষ্ট্রপতি সদ্য. ইউরোপে বিভাজন সৃষ্টির কৌশলে রাশিয়া, ভাঙতে পারে ন্যাটো সদ্য. গ্রেপ্তারের পর এসআরবি থেকে ডিবির কাছে হস্তান্তর সাঈদ খোকন সদ্য. মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশের কাছে দিলেন যুবদল নেতা নয়ন সদ্য. পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ সদ্য. সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ওসমান ফারুক সদ্য. সাবেক মেয়র সাঈদ খোকনকে ১০ দিনের রিমান্ডে নিতে চায় পুলিশ সদ্য. ১৯ নভেম্বর লালমনিরহাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. গ্রেপ্তার হলেন ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকন সদ্য. মওলানা ভাসানী ছিলেন মুক্তিসংগ্রামের এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব: রাষ্ট্রপতি সদ্য. ইউরোপে বিভাজন সৃষ্টির কৌশলে রাশিয়া, ভাঙতে পারে ন্যাটো সদ্য. গ্রেপ্তারের পর এসআরবি থেকে ডিবির কাছে হস্তান্তর সাঈদ খোকন সদ্য. মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশের কাছে দিলেন যুবদল নেতা নয়ন