ভূল্লীর মেয়ে মৌসুমীর সাফল্য, নিজ বিশ্ববিদ্যালয়েই পেলেন শিক্ষকতার সুযোগ

ম
মামুনুর রশিদ মামুন (ঠাকুরগাঁও প্রতিনিধি)
১৭ নভেম্বর, ২০২৬ ১৮:৩৬:৩২
ছবি: সদ্য সংবাদ

নিজের মেধা ও অধ্যবসায়ের স্বীকৃতি পেলেন ঠাকুরগাঁওয়ের ভূল্লী এলাকার রেহানা খানম মৌসুমী। দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) অর্থনীতি বিভাগে প্রভাষক হিসেবে যোগ দিয়েছেন তিনি। একসময় যে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী হিসেবে পড়াশোনা করেছেন, এখন সেখানেই শিক্ষক হিসেবে নতুন পথচলা শুরু করলেন এই তরুণী।

মৌসুমী ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলার ২ নম্বর বালিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁর বাবা মো. নুরজামান ইসলাম ও মা আমিনা পারভীন দুজনই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক।

ছোটবেলা থেকেই পড়াশোনায় মনোযোগী মৌসুমী উচ্চশিক্ষার জন্য ভর্তি হন হাবিপ্রবির অর্থনীতি বিভাগে। সেখান থেকে স্নাতক ও স্নাতকোত্তর দুই পর্যায়েই প্রথম শ্রেণিতে প্রথম স্থান অর্জন করেন তিনি। শিক্ষাজীবনের এই ধারাবাহিক সাফল্যের পর এবার একই বিভাগের প্রভাষক হিসেবে নিয়োগ পেয়েছেন।

মৌসুমীর এই অর্জনে আনন্দিত তাঁর পরিবার, স্বজন, শিক্ষক ও এলাকাবাসী। স্থানীয়দের মতে, প্রত্যন্ত এলাকার একজন শিক্ষার্থীর এমন সাফল্য অন্য তরুণ-তরুণীদের উচ্চশিক্ষা গ্রহণ ও নিজেদের যোগ্যতা বিকাশে উৎসাহিত করবে।

বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক নুরে আলম আবু সাঈদ বাবু বলেন, মৌসুমীর এই সাফল্য পুরো ভূল্লী এলাকার জন্য গর্বের। নিজের পরিশ্রম ও মেধার মাধ্যমে তিনি সম্মানজনক অবস্থানে পৌঁছেছেন। তাঁর এই অর্জন এলাকার নতুন প্রজন্মকে উচ্চশিক্ষায় আগ্রহী করে তুলবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

নিজের অনুভূতি জানাতে গিয়ে রেহানা খানম মৌসুমী বলেন, তাঁর এ পর্যন্ত আসার পেছনে বাবা-মায়ের অনুপ্রেরণা, শিক্ষকদের দিকনির্দেশনা এবং নিজের দীর্ঘদিনের পরিশ্রম রয়েছে। যে প্রতিষ্ঠানে শিক্ষার্থী হিসেবে জ্ঞান অর্জন করেছেন, সেখানেই শিক্ষক হিসেবে যোগ দিতে পেরে তিনি আনন্দিত ও গর্বিত।

মৌসুমী আরও জানান, নতুন দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা দেওয়া এবং তাদের ভবিষ্যৎ গঠনে ভূমিকা রাখতে চান তিনি।

শিক্ষার্থী থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হয়ে ওঠার এই যাত্রা মৌসুমীর ব্যক্তিগত অর্জনের পাশাপাশি ঠাকুরগাঁওয়ের ভূল্লী এলাকার জন্যও এক অনুপ্রেরণার গল্প হয়ে উঠেছে। তাঁর কর্মজীবনের সফলতা কামনা করেছেন এলাকাবাসী।​

​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ সদ্য. সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ওসমান ফারুক সদ্য. সাবেক মেয়র সাঈদ খোকনকে ১০ দিনের রিমান্ডে নিতে চায় পুলিশ সদ্য. ১৯ নভেম্বর লালমনিরহাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. গ্রেপ্তার হলেন ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকন সদ্য. মওলানা ভাসানী ছিলেন মুক্তিসংগ্রামের এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব: রাষ্ট্রপতি সদ্য. ইউরোপে বিভাজন সৃষ্টির কৌশলে রাশিয়া, ভাঙতে পারে ন্যাটো সদ্য. গ্রেপ্তারের পর এসআরবি থেকে ডিবির কাছে হস্তান্তর সাঈদ খোকন সদ্য. মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশের কাছে দিলেন যুবদল নেতা নয়ন সদ্য. পড়ালেখার পাশাপাশি শিক্ষার্থীদের খেলাধুলা ও সংস্কৃতিচর্চার আহ্বান প্রধানমন্ত্রীর সদ্য. প্রথমবারের মতো জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুরের বিদ্যুৎ সদ্য. সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করলেন ওসমান ফারুক সদ্য. সাবেক মেয়র সাঈদ খোকনকে ১০ দিনের রিমান্ডে নিতে চায় পুলিশ সদ্য. ১৯ নভেম্বর লালমনিরহাটে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. গ্রেপ্তার হলেন ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকন সদ্য. মওলানা ভাসানী ছিলেন মুক্তিসংগ্রামের এক অবিস্মরণীয় ব্যক্তিত্ব: রাষ্ট্রপতি সদ্য. ইউরোপে বিভাজন সৃষ্টির কৌশলে রাশিয়া, ভাঙতে পারে ন্যাটো সদ্য. গ্রেপ্তারের পর এসআরবি থেকে ডিবির কাছে হস্তান্তর সাঈদ খোকন সদ্য. মির্জা আজমের ভাইকে আটক করে পুলিশের কাছে দিলেন যুবদল নেতা নয়ন