রাজধানীর মগবাজার এলাকায় অভিযান চালিয়ে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এমদাদুল হক দাদুলকে (৫৫) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (২৫ নভেম্বর) রাত ১১টা ৫৫ মিনিটের দিকে গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগের একটি দল মগবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মো. আকতার হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার এমদাদুল হক দাদুল সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী এবং নারায়ণগঞ্জ ১ আসনের সাবেক সংসদ সদস্য গাজী গোলাম দস্তগীরের সহকারী একান্ত সচিব (এপিএস) হিসেবে দায়িত্ব পালন করেছেন।
গ্রেপ্তারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে।
সদ্য সংবাদ/ এরআর