রাজধানীর যাত্রাবাড়ী থেকে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার তোফায়েল আহম্মেদ (৩৪) ভোলার চরফ্যাশন থানা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে যাত্রাবাড়ীর কাজলা এলাকায় অভিযান চালানো হয়। এ সময় তোফায়েল আহম্মেদকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
গ্রেপ্তার তোফায়েল ভোলার চরফ্যাশন থানার উত্তর নাজিম উদ্দিন এলাকার বাসিন্দা।
সদ্য সংবাদ/এসএস