বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে ভূল্লীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন

ম
মামুনুর রশিদ মামুন (ঠাকুরগাঁও প্রতিনিধি)
৭ নভেম্বর, ২০২৬ ১৮:০০:৩৫
ছবি: সদ্য সংবাদ

বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতিচারণ, আলোচনা ও বিভিন্ন বক্তব্যের মধ্য দিয়ে ঠাকুরগাঁওয়ের ভূল্লীতে পালিত হয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় ভূল্লী কুমারপুর উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।

ভূল্লী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ধীরেন্দ্রনাথ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাদ্দাম হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির স্থানীয় সরকারবিষয়ক সম্পাদক ও বালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলফিকার আলী ভূট্টো চৌধুরী, ভূল্লী থানার সেকেন্ড অফিসার রাশেদুল ইসলাম, কুমারপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইলিয়াস আলী এবং ভূল্লী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ মামুন।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. সাদ্দাম হোসেন বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের ইতিহাসে তাৎপর্যপূর্ণ একটি দিন। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষা, গণতন্ত্রের অগ্রযাত্রা এবং জাতীয় ঐক্যের ক্ষেত্রে দিবসটির ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে দেশপ্রেম, দায়িত্ববোধ ও পারস্পরিক ঐক্য বজায় রাখতে সবার প্রতি আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি নেতা জুলফিকার আলী ভূট্টো চৌধুরী ১৯৭৫ সালের রাজনৈতিক পরিস্থিতি তুলে ধরেন। তিনি বলেন, ওই বছরের ২৫ জানুয়ারি বাকশাল প্রতিষ্ঠার মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক চর্চা ও নাগরিক অধিকার সংকুচিত হয়েছিল। পরবর্তী সময়ে রাজনৈতিক দ্বন্দ্ব ও রক্তপাতের কারণে দেশ অস্থিতিশীল পরিস্থিতির মুখে পড়ে।

তিনি আরও বলেন, স্বাধীনতার পর দেশের মানুষের গণতন্ত্র ও স্বাধীনভাবে বিকশিত হওয়ার যে প্রত্যাশা ছিল, রাজনৈতিক অস্থিরতায় তা বাধাগ্রস্ত হয়। এমন প্রেক্ষাপটে ৭ নভেম্বর জিয়াউর রহমানের মুক্তি মানুষের মধ্যে নতুন আশার সৃষ্টি করেছিল বলে তিনি মন্তব্য করেন।

জুলফিকার আলী ভূট্টো চৌধুরীর দাবি, জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন ও উৎপাদনের ক্ষেত্রে অগ্রসর হয় এবং আন্তর্জাতিক অঙ্গনে মর্যাদাপূর্ণ অবস্থান তৈরি করে। তাঁর নেতৃত্বেই দেশে বহুদলীয় গণতন্ত্রের পথ উন্মুক্ত হয়েছিল বলেও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের পাশাপাশি সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।

​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আজ ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সদ্য. সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশির পরিচয় প্রকাশ সদ্য. জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন সদ্য. ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনাকার্টা: প্রধানমন্ত্রী সদ্য. গ্রাম পুলিশের বেতন বাড়াল সরকার, মিলবে মাসিক মোবাইল ভাতাও সদ্য. ৭ নভেম্বরের কুচকাওয়াজে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. আগামী বছর ঈদুল ফিতর ও আজহায় কত দিন ছুটি, জানাল সরকার সদ্য. ৭ নভেম্বর উপলক্ষে বাবা-মায়ের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. ৭ নভেম্বর প্রকৃত স্বাধীনতা পায় দেশের মানুষ: রিজভী সদ্য. বিমানবন্দরের গোলচত্বরে পরপর দুটি ককটেল বিস্ফোরণ সদ্য. আজ ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সদ্য. সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশির পরিচয় প্রকাশ সদ্য. জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন সদ্য. ৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনাকার্টা: প্রধানমন্ত্রী সদ্য. গ্রাম পুলিশের বেতন বাড়াল সরকার, মিলবে মাসিক মোবাইল ভাতাও সদ্য. ৭ নভেম্বরের কুচকাওয়াজে অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. আগামী বছর ঈদুল ফিতর ও আজহায় কত দিন ছুটি, জানাল সরকার সদ্য. ৭ নভেম্বর উপলক্ষে বাবা-মায়ের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী সদ্য. ৭ নভেম্বর প্রকৃত স্বাধীনতা পায় দেশের মানুষ: রিজভী সদ্য. বিমানবন্দরের গোলচত্বরে পরপর দুটি ককটেল বিস্ফোরণ