শেরপুরে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক বৈঠক অনুষ্ঠিত

ম
মো. রাজন মিয়া ( শেরপুর প্রতিনিধি )
৮ নভেম্বর, ২০২৬ ১৬:১২:৫৫
ছবি: সদ্য সংবাদ

শেরপুরে জননিরাপত্তা নিশ্চিত করা এবং জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিভিন্ন অপরাধের বিরুদ্ধে অভিযান আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। একই সঙ্গে ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং মোবাইল কোর্টের কার্যক্রম গতিশীল করার বিষয়েও আলোচনা হয়েছে।

রোববার (৮ নভেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ ‘মহারশী’-তে জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় এসব বিষয়ে আলোচনা হয়।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, স্থানীয় সরকারের উপপরিচালক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সঞ্চিতা বিশ্বাস, পাবলিক প্রসিকিউটর, উপজেলা নির্বাহী কর্মকর্তারা এবং প্রেসক্লাবের সভাপতি।

এ ছাড়া জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও প্রতিনিধিরা, আইন-শৃঙ্খলা কমিটির সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা সভায় অংশ নেন।

সভায় জেলার বিদ্যমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা করা হয়। মাদক ও চোরাচালানসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানোর প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। পাশাপাশি সড়কে শৃঙ্খলা ফেরানো এবং সামাজিক সম্প্রীতি অটুট রাখতে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের বিষয়ে আলোচনা হয়।

সভায় সরকারি সেবার মান উন্নত করা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। এসব কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ সদ্য. ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নতুন কমিটি গঠন সদ্য. শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি, এখানে আবেগের স্থান নেই: আইনমন্ত্রী সদ্য. আজ ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সদ্য. উত্তর যুবদলের নতুন আহ্বায়ক মিজানুর রহমান রাজ, সদস্য সচিব মিলন সদ্য. ২০২৮ সালের কারিকুলামে ‘শিখনফলভিত্তিক’ শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য সরকারের: ববি হাজ্জাজ সদ্য. নতুন বেতন গ্রেডের জটিলতা নিরসনে ছয় মন্ত্রীকে নিয়ে কমিটি গঠন সদ্য. ব্রাহ্মণবাড়িয়ায় অবরোধে বন্ধ দুই রুটের ট্রেন চলাচল সদ্য. সামিরা খান মাহির মাথায় উঠল মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট সদ্য. সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশির পরিচয় প্রকাশ সদ্য. সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ সদ্য. ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নতুন কমিটি গঠন সদ্য. শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি, এখানে আবেগের স্থান নেই: আইনমন্ত্রী সদ্য. আজ ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সদ্য. উত্তর যুবদলের নতুন আহ্বায়ক মিজানুর রহমান রাজ, সদস্য সচিব মিলন সদ্য. ২০২৮ সালের কারিকুলামে ‘শিখনফলভিত্তিক’ শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য সরকারের: ববি হাজ্জাজ সদ্য. নতুন বেতন গ্রেডের জটিলতা নিরসনে ছয় মন্ত্রীকে নিয়ে কমিটি গঠন সদ্য. ব্রাহ্মণবাড়িয়ায় অবরোধে বন্ধ দুই রুটের ট্রেন চলাচল সদ্য. সামিরা খান মাহির মাথায় উঠল মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট সদ্য. সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশির পরিচয় প্রকাশ