সাংবাদিককে হেনস্তার অভিযোগে গাইবান্ধায় পরীমনিকে বয়কটের ঘোষণা

স
সদ্য সংবাদ ডেস্ক
৮ নভেম্বর, ২০২৬ ১৬:২১:৪৮
ছবি: সংগৃহীত

চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে এক সাংবাদিককে হেনস্তার অভিযোগ তুলে তাঁর বয়কটের ঘোষণা দিয়েছেন গাইবান্ধার সাংবাদিকরা। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়ে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন তাঁরা।

রোববার (৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে গাইবান্ধা জেলা পুলিশ লাইন টোডে আয়োজিত বিক্ষোভ সমাবেশে জেলার বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অংশ নেন। এ সময় পরীমনির বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রতিবাদ জানিয়ে ক্ষোভ প্রকাশ করেন সাংবাদিক নেতারা।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, গত ৫ নভেম্বর রাজধানীর আদালত চত্বরে দৈনিক সমকালের মাল্টিমিডিয়া প্রতিবেদক রবিউল ইসলাম রাজুর সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন চিত্রনায়িকা পরীমনি। ওই সাংবাদিকের বিরুদ্ধে অশালীন স্পর্শের অভিযোগ তুলে তাঁকে গালিগালাজ করা হয় বলে দাবি করেন তাঁরা। বক্তারা আরও উল্লেখ করেন, রবিউল ইসলামের একটি হাত প্রতিবন্ধী।

বক্তারা বলেন, গণমাধ্যমকর্মীরা দায়িত্ব পালনের সময় যেন কোনো ধরনের অপমান, হেনস্তা কিংবা অসম্মানজনক আচরণের শিকার না হন, তা নিশ্চিত করা জরুরি। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি এবং তাঁদের মর্যাদাহানিকর আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না।

সমাবেশ থেকে পরীমনির সঙ্গে সংশ্লিষ্টতা ও তাঁর কার্যক্রম বর্জনের ঘোষণা দেন সাংবাদিকরা। পাশাপাশি সাংবাদিকদের সম্মান রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে অভিযোগের প্রতিবাদে আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ সদ্য. ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নতুন কমিটি গঠন সদ্য. শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি, এখানে আবেগের স্থান নেই: আইনমন্ত্রী সদ্য. আজ ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সদ্য. উত্তর যুবদলের নতুন আহ্বায়ক মিজানুর রহমান রাজ, সদস্য সচিব মিলন সদ্য. ২০২৮ সালের কারিকুলামে ‘শিখনফলভিত্তিক’ শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য সরকারের: ববি হাজ্জাজ সদ্য. নতুন বেতন গ্রেডের জটিলতা নিরসনে ছয় মন্ত্রীকে নিয়ে কমিটি গঠন সদ্য. ব্রাহ্মণবাড়িয়ায় অবরোধে বন্ধ দুই রুটের ট্রেন চলাচল সদ্য. সামিরা খান মাহির মাথায় উঠল মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট সদ্য. সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশির পরিচয় প্রকাশ সদ্য. সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশির মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক প্রকাশ সদ্য. ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির নতুন কমিটি গঠন সদ্য. শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি, এখানে আবেগের স্থান নেই: আইনমন্ত্রী সদ্য. আজ ৭ নভেম্বর, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস সদ্য. উত্তর যুবদলের নতুন আহ্বায়ক মিজানুর রহমান রাজ, সদস্য সচিব মিলন সদ্য. ২০২৮ সালের কারিকুলামে ‘শিখনফলভিত্তিক’ শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্য সরকারের: ববি হাজ্জাজ সদ্য. নতুন বেতন গ্রেডের জটিলতা নিরসনে ছয় মন্ত্রীকে নিয়ে কমিটি গঠন সদ্য. ব্রাহ্মণবাড়িয়ায় অবরোধে বন্ধ দুই রুটের ট্রেন চলাচল সদ্য. সামিরা খান মাহির মাথায় উঠল মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুট সদ্য. সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ বাংলাদেশির পরিচয় প্রকাশ