শরীয়তপুরের গোসাইরহাটে মাদকবিরোধী অভিযানে ৮০ পিস ইয়াবাসহ শাহপরান (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গোসাইরহাট থানার একটি দল উপজেলার কোদালপুর এলাকায় অভিযান চালায়। এ সময় মাদক বিক্রির অভিযোগে শাহপরানকে আটক করা হয়। পরে তাঁর শরীর তল্লাশি করে পরনের প্যান্টের পকেট থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার শাহপরান কোদালপুর ইউনিয়নের মৃধাপাড়া গ্রামের মৃত হাবিবুর রহমান মৃধার ছেলে। তাঁর বিরুদ্ধে গোসাইরহাট থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
সদ্য সংবাদ/এজে