রাঙামাটিতে রাতের আঁধারে সরকারি প্রতিষ্ঠানে তালা, ভেঙে দিল ছাত্রদল

ম
মেহেদী হাসান (রাঙামাটি প্রতিনিধি)
১০ নভেম্বর, ২০২৬ ১৪:৪০:২২
ছবি: সদ্য সংবাদ

রাঙামাটি শহরের একাধিক সরকারি দপ্তর ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রবেশপথে রাতের আঁধারে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। মঙ্গলবার সকালে বিষয়টি জানাজানি হলে শহরের বিভিন্ন স্থানে তৎপর হয়ে ওঠেন ছাত্রদলের নেতাকর্মীরা। পরে তারা প্রতিষ্ঠানগুলোর ফটকে লাগানো তালা ভেঙে দেন।

জেলা জজ আদালত, প্রধান বন সংরক্ষকের কার্যালয়সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের প্রবেশপথে এসব তালা পাওয়া যায়। তবে কখন এবং কারা তালাগুলো লাগিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ ঘটনার দায় নিষিদ্ধ ঘোষিত রাঙামাটি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সোহাগ চাকমা সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টের মাধ্যমে স্বীকার করেছেন বলে দাবি করা হচ্ছে। ওই পোস্টে ছাত্রলীগের উদ্যোগে তালা লাগানোর কর্মসূচি বাস্তবায়নের কথা উল্লেখ রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এদিকে খবর ছড়িয়ে পড়ার পর ছাত্রদল নেতা ওমর মুরশেদের নেতৃত্বে নেতাকর্মীরা শহরের বিভিন্ন এলাকায় মহড়া দেন। এ সময় সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ফটকে ঝুলিয়ে রাখা তালা হাতুড়ি দিয়ে ভেঙে ফেলা হয়। পাশাপাশি নিষিদ্ধ ছাত্রলীগের যেকোনো ধরনের তৎপরতা প্রতিহত করার ঘোষণা দেন তারা।

ছাত্রদলের নেতারা জানান, নিষিদ্ধ সংগঠনটির কোনো কর্মকাণ্ড নজরে এলে স্থানীয়দের তাদের অবহিত করার আহ্বান জানানো হয়েছে। এ ধরনের তৎপরতা প্রতিরোধে তারা সক্রিয় থাকবেন বলেও জানান।

অন্যদিকে, জেলা জজ আদালতের মতো গুরুত্বপূর্ণ স্থাপনায় তালা লাগানোর ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল। তারা ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জসীম উদ্দীন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর বিষয়টি পুলিশের নজরে আসে। পরে একাধিক সরকারি কার্যালয় পরিদর্শন করে পুলিশ। সেখানে তালা খোলা অবস্থায় পাওয়া গেছে এবং বর্তমানে সব প্রতিষ্ঠানের কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

ঘটনার সঙ্গে কারা জড়িত, তা শনাক্ত করতে পুলিশ অনুসন্ধান চালাচ্ছে বলেও জানান তিনি।

​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে যোগ দিতে তুরস্ক সফরে প্রধানমন্ত্রী সদ্য. শেখ হাসিনার বিরুদ্ধে ৬৭৩ মামলা, মৃত্যুদণ্ডের রায় মাত্র একটিতে সদ্য. জনগণের কাছে ‘গ্রিন প্রধানমন্ত্রী’ হিসেবে পরিচিত তারেক রহমান: রিজভী সদ্য. রাজধানীতে হঠাৎ বৃষ্টিতে শীতের আগমনী বার্তা সদ্য. বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান সদ্য. ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে ফায়ার অ্যালার্ম সদ্য. খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকীতে বড় আয়োজনের পরিকল্পনা বিএনপির, দায়িত্বে তিন নেতা সদ্য. নতুন পাসপোর্ট পেতে আবেদন শেখ হাসিনার: রয়টার্স সদ্য. শ্রমিকদের জন্য ছয়টি হাসপাতাল তৈরির পরিকল্পনা সরকারের সদ্য. আদাবরে চার ককটেল বিস্ফোরণ, মগবাজারে আটক ৪ সদ্য. জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে যোগ দিতে তুরস্ক সফরে প্রধানমন্ত্রী সদ্য. শেখ হাসিনার বিরুদ্ধে ৬৭৩ মামলা, মৃত্যুদণ্ডের রায় মাত্র একটিতে সদ্য. জনগণের কাছে ‘গ্রিন প্রধানমন্ত্রী’ হিসেবে পরিচিত তারেক রহমান: রিজভী সদ্য. রাজধানীতে হঠাৎ বৃষ্টিতে শীতের আগমনী বার্তা সদ্য. বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান সদ্য. ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে ফায়ার অ্যালার্ম সদ্য. খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকীতে বড় আয়োজনের পরিকল্পনা বিএনপির, দায়িত্বে তিন নেতা সদ্য. নতুন পাসপোর্ট পেতে আবেদন শেখ হাসিনার: রয়টার্স সদ্য. শ্রমিকদের জন্য ছয়টি হাসপাতাল তৈরির পরিকল্পনা সরকারের সদ্য. আদাবরে চার ককটেল বিস্ফোরণ, মগবাজারে আটক ৪