ভৈরবে সরকারি মহিলা কলেজের বাসে অগ্নিসংযোগ

স
সদ্য সংবাদ ডেস্ক
১০ নভেম্বর, ২০২৬ ১৩:৫০:৫১
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের ভৈরব সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের পরিবহনে ব্যবহৃত বিআরটিসির একটি বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত আড়াইটা থেকে পৌনে তিনটার মধ্যে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক সড়কের পিরিজপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

আগুন লাগার খবর পেয়ে বাজিতপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় ৩০ মিনিটের চেষ্টায় আগুন নেভানো সম্ভব হলেও ততক্ষণে বাসের ভেতরের বেশ কিছু অংশ পুড়ে যায়। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

স্থানীয়দের ভাষ্য, প্রতিদিন সকালে ভৈরব সরকারি মহিলা কলেজের শিক্ষার্থীদের নিয়ে যাতায়াত করত বাসটি। রাতেও নিয়ম অনুযায়ী পিরিজপুর বাজারসংলগ্ন সড়কের পাশে সেটি পার্কিং করা ছিল। গভীর রাতে অপরিচিত কয়েকজন সেখানে এসে বাসটিতে আগুন দেয়।

বাজারের রাতের পাহারাদার বাদল মিয়া জানান, রাত আড়াইটা থেকে পৌনে তিনটার দিকে মোটরসাইকেলে তিন যুবক এসে সড়কে থামেন। তাদের কাছে গেলে তারা উল্টো তাকে প্রশ্ন করেন, তিনি তাদের সন্দেহ করছেন কি না। এর কয়েক মিনিট পরই বাসটিতে আগুন জ্বলতে দেখেন তিনি। পরে পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন।

এদিকে, এ ঘটনার পেছনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীদের জড়িত থাকার সন্দেহ প্রকাশ করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। পিরিজপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি কাউছার আহমেদ সোহাগ ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মনে করছেন, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা এ অগ্নিসংযোগের সঙ্গে জড়িত থাকতে পারেন। তবে তাদের এ দাবির পক্ষে কোনো প্রমাণের কথা জানানো হয়নি।

তারা বলেন, রাজনৈতিক অস্থিরতা তৈরির উদ্দেশ্যে জনসম্পদ ধ্বংসের ঘটনা ঘটানো হচ্ছে। বাসে আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

স্থানীয় বাসিন্দা নুরুদ্দিন আহমেদ বলেন, বাসটি এলাকার মেয়েদের কলেজে যাতায়াতের জন্য গুরুত্বপূর্ণ ছিল। সরকারি এ সম্পদ পুড়িয়ে দেওয়ায় শিক্ষার্থীদের ক্ষতি হয়েছে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, জনগণের সম্পদ ধ্বংস করা কোনোভাবেই রাজনীতি হতে পারে না।

বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল্লাহ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার তদন্ত চলছে। জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে যোগ দিতে তুরস্ক সফরে প্রধানমন্ত্রী সদ্য. শেখ হাসিনার বিরুদ্ধে ৬৭৩ মামলা, মৃত্যুদণ্ডের রায় মাত্র একটিতে সদ্য. জনগণের কাছে ‘গ্রিন প্রধানমন্ত্রী’ হিসেবে পরিচিত তারেক রহমান: রিজভী সদ্য. রাজধানীতে হঠাৎ বৃষ্টিতে শীতের আগমনী বার্তা সদ্য. বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান সদ্য. ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে ফায়ার অ্যালার্ম সদ্য. খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকীতে বড় আয়োজনের পরিকল্পনা বিএনপির, দায়িত্বে তিন নেতা সদ্য. নতুন পাসপোর্ট পেতে আবেদন শেখ হাসিনার: রয়টার্স সদ্য. শ্রমিকদের জন্য ছয়টি হাসপাতাল তৈরির পরিকল্পনা সরকারের সদ্য. আদাবরে চার ককটেল বিস্ফোরণ, মগবাজারে আটক ৪ সদ্য. জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে যোগ দিতে তুরস্ক সফরে প্রধানমন্ত্রী সদ্য. শেখ হাসিনার বিরুদ্ধে ৬৭৩ মামলা, মৃত্যুদণ্ডের রায় মাত্র একটিতে সদ্য. জনগণের কাছে ‘গ্রিন প্রধানমন্ত্রী’ হিসেবে পরিচিত তারেক রহমান: রিজভী সদ্য. রাজধানীতে হঠাৎ বৃষ্টিতে শীতের আগমনী বার্তা সদ্য. বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান সদ্য. ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে ফায়ার অ্যালার্ম সদ্য. খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকীতে বড় আয়োজনের পরিকল্পনা বিএনপির, দায়িত্বে তিন নেতা সদ্য. নতুন পাসপোর্ট পেতে আবেদন শেখ হাসিনার: রয়টার্স সদ্য. শ্রমিকদের জন্য ছয়টি হাসপাতাল তৈরির পরিকল্পনা সরকারের সদ্য. আদাবরে চার ককটেল বিস্ফোরণ, মগবাজারে আটক ৪