পরিচালকের কার্যালয়ে ছাত্রলীগের সাবেক দুই নেতা, গোপন বৈঠকের অভিযোগে বিক্ষোভ

স
সদ্য সংবাদ ডেস্ক
১০ নভেম্বর, ২০২৬ ১৩:৩৮:২৩
ছবি: সংগৃহীত

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের পরিচালকের কার্যালয়ে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক দুই নেতার উপস্থিতিকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। গোপন বৈঠকের অভিযোগ তুলে তাদের কার্যালয়ের ভেতরে অবরুদ্ধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থী ও চিকিৎসকেরা।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে হাসপাতাল পরিচালকের কার্যালয়ে এ ঘটনা ঘটে। অবরুদ্ধ দুজন হলেন রামেক শাখা ছাত্রলীগের সর্বশেষ কমিটির সভাপতি ডা. শুভ সরকার এবং সাধারণ সম্পাদক ডা. নাহিদ রানা।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, পরিচালকের কার্যালয়ে ছাত্রলীগের ওই দুই সাবেক নেতাকে দেখতে পেয়ে ক্ষোভ প্রকাশ করেন শিক্ষার্থী ও চিকিৎসকেরা। একপর্যায়ে তারা দুজনকে কার্যালয়ের ভেতরে আটকে রেখে বাইরে অবস্থান নেন। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ গোপনে ছাত্রলীগকে সহযোগিতা করছে—এমন অভিযোগ তুলে পরিচালকের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন তারা।

ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হাসপাতাল চত্বরে বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে যোগ দিতে তুরস্ক সফরে প্রধানমন্ত্রী সদ্য. শেখ হাসিনার বিরুদ্ধে ৬৭৩ মামলা, মৃত্যুদণ্ডের রায় মাত্র একটিতে সদ্য. জনগণের কাছে ‘গ্রিন প্রধানমন্ত্রী’ হিসেবে পরিচিত তারেক রহমান: রিজভী সদ্য. রাজধানীতে হঠাৎ বৃষ্টিতে শীতের আগমনী বার্তা সদ্য. বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান সদ্য. ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে ফায়ার অ্যালার্ম সদ্য. খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকীতে বড় আয়োজনের পরিকল্পনা বিএনপির, দায়িত্বে তিন নেতা সদ্য. নতুন পাসপোর্ট পেতে আবেদন শেখ হাসিনার: রয়টার্স সদ্য. শ্রমিকদের জন্য ছয়টি হাসপাতাল তৈরির পরিকল্পনা সরকারের সদ্য. আদাবরে চার ককটেল বিস্ফোরণ, মগবাজারে আটক ৪ সদ্য. জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে যোগ দিতে তুরস্ক সফরে প্রধানমন্ত্রী সদ্য. শেখ হাসিনার বিরুদ্ধে ৬৭৩ মামলা, মৃত্যুদণ্ডের রায় মাত্র একটিতে সদ্য. জনগণের কাছে ‘গ্রিন প্রধানমন্ত্রী’ হিসেবে পরিচিত তারেক রহমান: রিজভী সদ্য. রাজধানীতে হঠাৎ বৃষ্টিতে শীতের আগমনী বার্তা সদ্য. বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান সদ্য. ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে ফায়ার অ্যালার্ম সদ্য. খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকীতে বড় আয়োজনের পরিকল্পনা বিএনপির, দায়িত্বে তিন নেতা সদ্য. নতুন পাসপোর্ট পেতে আবেদন শেখ হাসিনার: রয়টার্স সদ্য. শ্রমিকদের জন্য ছয়টি হাসপাতাল তৈরির পরিকল্পনা সরকারের সদ্য. আদাবরে চার ককটেল বিস্ফোরণ, মগবাজারে আটক ৪