শিশুদের সাঁতার শেখাতে সিরাজগঞ্জে মাসব্যাপী প্রশিক্ষণ

ম
মোঃ আব্দুর রউফ (সিরাজগঞ্জ প্রতিনিধি)
১০ নভেম্বর, ২০২৬ ১৫:২৩:৫৪
ছবি: সদ্য সংবাদ

পানিতে ডুবে শিশুমৃত্যুর ঝুঁকি কমানো এবং শিশুদের সাঁতারে পারদর্শী করে তুলতে সিরাজগঞ্জে মাসব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। এতে ৩০ জন শিশু অংশ নিচ্ছে। তাদের মধ্যে ২০ জনকে সাঁতারের দক্ষতা বাড়ানোর প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাশাপাশি নতুন করে সাঁতার শেখানো হচ্ছে আরও ১০ শিশুকে।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৯টায় সয়াধানগড়া দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়সংলগ্ন একটি পুকুরে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৬-২৭-এর অংশ হিসেবে জেলা ক্রীড়া অফিস এ প্রশিক্ষণের আয়োজন করেছে। অনূর্ধ্ব-১৪ বছর বয়সী বালক ও বালিকাদের জন্য নির্ধারিত এ কর্মসূচিতে সাঁতারের প্রাথমিক কৌশল, পানিতে চলাফেরা এবং আত্মরক্ষার প্রয়োজনীয় দক্ষতা শেখানো হবে।

প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়। অনুষ্ঠানে তিনি বলেন, সাঁতার শেখা কেবল খেলাধুলার মধ্যে সীমাবদ্ধ নয়; পানিতে দুর্ঘটনা থেকে বাঁচতেও এ দক্ষতার প্রয়োজন রয়েছে। তাই শিশুদের অল্প বয়স থেকেই সাঁতার শেখানোর ওপর গুরুত্ব দিতে হবে।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশে তিনি নিয়মিত অনুশীলন করার পাশাপাশি প্রশিক্ষকদের পরামর্শ ও নিরাপত্তা নির্দেশনা যথাযথভাবে অনুসরণের আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইসলামিক ফাউন্ডেশন সিরাজগঞ্জের উপপরিচালক মোহাম্মদ ফারুক আহমেদ এবং সয়াধানগড়া দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. শামীমা সুলতানা।

সিরাজগঞ্জ জেলা ক্রীড়া কর্মকর্তা মো. নুরে এলাহীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আয়োজকদের প্রত্যাশা, এ উদ্যোগের মাধ্যমে শিশুদের মধ্যে সাঁতার শেখার আগ্রহ বাড়বে। একই সঙ্গে পানিতে ডুবে দুর্ঘটনা ও প্রাণহানির ঝুঁকি কমানোর পাশাপাশি ভবিষ্যতের দক্ষ সাঁতারু তৈরির পথও তৈরি হবে।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে যোগ দিতে তুরস্ক সফরে প্রধানমন্ত্রী সদ্য. আ.লীগের কার্যক্রমের প্রচারণাও নিষিদ্ধ, গণমাধ্যমকে মনে রাখতে হবে: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরপর দুই হাতবোমা বিস্ফোরণ, আহত ২ সদ্য. শেখ হাসিনার বিরুদ্ধে ৬৭৩ মামলা, মৃত্যুদণ্ডের রায় মাত্র একটিতে সদ্য. জনগণের কাছে ‘গ্রিন প্রধানমন্ত্রী’ হিসেবে পরিচিত তারেক রহমান: রিজভী সদ্য. রাজধানীতে হঠাৎ বৃষ্টিতে শীতের আগমনী বার্তা সদ্য. বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান সদ্য. ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে ফায়ার অ্যালার্ম সদ্য. খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকীতে বড় আয়োজনের পরিকল্পনা বিএনপির, দায়িত্বে তিন নেতা সদ্য. নতুন পাসপোর্ট পেতে আবেদন শেখ হাসিনার: রয়টার্স সদ্য. জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে যোগ দিতে তুরস্ক সফরে প্রধানমন্ত্রী সদ্য. আ.লীগের কার্যক্রমের প্রচারণাও নিষিদ্ধ, গণমাধ্যমকে মনে রাখতে হবে: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরপর দুই হাতবোমা বিস্ফোরণ, আহত ২ সদ্য. শেখ হাসিনার বিরুদ্ধে ৬৭৩ মামলা, মৃত্যুদণ্ডের রায় মাত্র একটিতে সদ্য. জনগণের কাছে ‘গ্রিন প্রধানমন্ত্রী’ হিসেবে পরিচিত তারেক রহমান: রিজভী সদ্য. রাজধানীতে হঠাৎ বৃষ্টিতে শীতের আগমনী বার্তা সদ্য. বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান সদ্য. ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে ফায়ার অ্যালার্ম সদ্য. খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকীতে বড় আয়োজনের পরিকল্পনা বিএনপির, দায়িত্বে তিন নেতা সদ্য. নতুন পাসপোর্ট পেতে আবেদন শেখ হাসিনার: রয়টার্স