চট্টগ্রামে পর্দা উঠল ‘আকবর ৭ গ্রুপ একাডেমি কাপ টি-টোয়েন্টি’র

এ
এবাদুল হক (চট্টগ্রাম প্রতিনিধি)
১০ নভেম্বর, ২০২৬ ১৫:৩২:৫৭
ছবি: সদ্য সংবাদ

দীর্ঘদিন বন্ধ থাকা চট্টগ্রামের ক্রিকেট লিগ ও প্রতিযোগিতামূলক ক্রিকেটে গতি ফেরানোর লক্ষ্য নিয়ে শুরু হয়েছে ‘আকবর ৭ গ্রুপ একাডেমি কাপ টি-টোয়েন্টি ক্রিকেট ২০২৬’। বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে বুধবার দুপুর ১২টায় আনুষ্ঠানিকভাবে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

চট্টগ্রামের তরুণ ও সম্ভাবনাময় ক্রিকেটারদের নিয়মিত খেলার সুযোগ তৈরি করতেই এ প্রতিযোগিতার আয়োজন। এতে নগরীর ২৪টি ক্রিকেট একাডেমি অংশ নিচ্ছে। টুর্নামেন্টে খেলবে তৃণমূল পর্যায়ের দ্বিতীয় ও তৃতীয় বিভাগের ক্রিকেটাররা।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের টাইটেল স্পন্সর আকবর ৭ গ্রুপের চেয়ারম্যান মো. আলী আকবর, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সিরাজউদ্দিন মো. আলমগীর এবং বিসিবি পরিচালক ও এশিয়ান গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক সাকিফ আহমেদ সালাম।

এ ছাড়া অনুষ্ঠানে ছিলেন চট্টগ্রাম ক্লাব সমিতির উপদেষ্টা ও টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক হাফিজুর রহমান, সমিতির সহসভাপতি ও যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম, বিসিবি কাউন্সিলর ও সাবেক জাতীয় ক্রিকেটার শহিদুর রহমান, সাবেক ক্রিকেটার ও বিসিবির ভেন্যু ম্যানেজার ফজলে বারী খান রুবেল। কো-স্পন্সর আম্বিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবুল হাশেম রাজাসহ টুর্নামেন্ট কমিটির সদস্যরাও অনুষ্ঠানে অংশ নেন।

উদ্বোধনী বক্তব্যে আকবর ৭ গ্রুপের চেয়ারম্যান মো. আলী আকবর বলেন, চট্টগ্রামের ক্রিকেটের স্থবিরতা কাটিয়ে একাডেমি ও তরুণ পর্যায়ের খেলোয়াড়দের মাঠে ফেরানোর উদ্যোগে যুক্ত হতে পেরে তাঁরা আনন্দিত। তৃণমূল থেকে ভালো মানের ক্রিকেটার উঠে আসার ক্ষেত্রে এ আয়োজন ইতিবাচক ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। ভবিষ্যতেও তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে প্রতিষ্ঠানটির সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।

টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব মো. দিদারুল আলম চৌধুরী আয়োজনে সহযোগিতার জন্য স্পন্সর প্রতিষ্ঠান ও অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, চট্টগ্রামের তৃণমূল ক্রিকেটকে এগিয়ে নিতে একাডেমি কাপ নতুন সম্ভাবনা তৈরি করবে। ভবিষ্যতে প্রতিযোগিতাটিকে নিয়মিত বার্ষিক আয়োজন হিসেবে আরও বড় পরিসরে আয়োজনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি প্রতিভাবান ক্রিকেটারদের বিভাগীয় ও জাতীয় পর্যায়ে সুযোগ করে দিতে এ ধরনের প্রতিযোগিতা অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

আয়োজকদের আশা, ২৪টি একাডেমির অংশগ্রহণে এ টুর্নামেন্ট তরুণ ক্রিকেটারদের নিজেদের সামর্থ্য প্রমাণের সুযোগ করে দেবে এবং চট্টগ্রামের ক্রিকেটে নতুন প্রতিভা তুলে আনতে সহায়ক হবে।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে যোগ দিতে তুরস্ক সফরে প্রধানমন্ত্রী সদ্য. আ.লীগের কার্যক্রমের প্রচারণাও নিষিদ্ধ, গণমাধ্যমকে মনে রাখতে হবে: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরপর দুই হাতবোমা বিস্ফোরণ, আহত ২ সদ্য. শেখ হাসিনার বিরুদ্ধে ৬৭৩ মামলা, মৃত্যুদণ্ডের রায় মাত্র একটিতে সদ্য. জনগণের কাছে ‘গ্রিন প্রধানমন্ত্রী’ হিসেবে পরিচিত তারেক রহমান: রিজভী সদ্য. রাজধানীতে হঠাৎ বৃষ্টিতে শীতের আগমনী বার্তা সদ্য. বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান সদ্য. ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে ফায়ার অ্যালার্ম সদ্য. খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকীতে বড় আয়োজনের পরিকল্পনা বিএনপির, দায়িত্বে তিন নেতা সদ্য. নতুন পাসপোর্ট পেতে আবেদন শেখ হাসিনার: রয়টার্স সদ্য. জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে যোগ দিতে তুরস্ক সফরে প্রধানমন্ত্রী সদ্য. আ.লীগের কার্যক্রমের প্রচারণাও নিষিদ্ধ, গণমাধ্যমকে মনে রাখতে হবে: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরপর দুই হাতবোমা বিস্ফোরণ, আহত ২ সদ্য. শেখ হাসিনার বিরুদ্ধে ৬৭৩ মামলা, মৃত্যুদণ্ডের রায় মাত্র একটিতে সদ্য. জনগণের কাছে ‘গ্রিন প্রধানমন্ত্রী’ হিসেবে পরিচিত তারেক রহমান: রিজভী সদ্য. রাজধানীতে হঠাৎ বৃষ্টিতে শীতের আগমনী বার্তা সদ্য. বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান সদ্য. ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে ফায়ার অ্যালার্ম সদ্য. খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকীতে বড় আয়োজনের পরিকল্পনা বিএনপির, দায়িত্বে তিন নেতা সদ্য. নতুন পাসপোর্ট পেতে আবেদন শেখ হাসিনার: রয়টার্স