‘আপা আপা করিস না, তোদের আপা আইবো না’ স্লোগানে বিএনপির মিছিল

স
সদ্য সংবাদ ডেস্ক
১০ নভেম্বর, ২০২৬ ১৫:৩৪:০৪
ছবি: সংগৃহীত

নিষিদ্ধ ছাত্রলীগের কর্মকাণ্ডের প্রতিবাদে শরীয়তপুরের জাজিরায় বিক্ষোভ মিছিল ও শোডাউন করেছে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মিছিল থেকে ‘আপা আপা করিস না, তোদের আপা আইবো না’ এবং ‘একটা একটা লীগ ধর, ধইরা ধইরা জেলে ভর’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে উপজেলার নাওডোবা এলাকায় ঢাকা-ভাঙ্গা মহাসড়কে এ কর্মসূচি পালিত হয়। এতে নেতৃত্ব দেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য সাঈদ আহমেদ।

কর্মসূচিতে বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় তারা নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে অবস্থান জানান দেন। পাশাপাশি সন্ত্রাস, নাশকতা ও সহিংস কর্মকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি তোলেন।

মিছিল থেকে ‘নিষিদ্ধ ছাত্রলীগের গুন্ডারা, হুঁশিয়ার সাবধান’ এবং ‘সন্ত্রাসীদের ঠিকানা, এই বাংলায় হবে না’ বলেও স্লোগান দেওয়া হয়।

উল্লেখ্য, সোমবার দিবাগত রাত ১টার দিকে একই উপজেলার পদ্মা সেতুর দক্ষিণ টোলপ্লাজা এলাকায় বৈঠা ও লাঠি নিয়ে অবস্থান নেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় সড়ক অবরোধ, ককটেল বিস্ফোরণ এবং কয়েকটি যানবাহন ভাঙচুরের অভিযোগ ওঠে।

ওই কর্মসূচির কারণে প্রায় এক ঘণ্টা টোল আদায় বন্ধ থাকায় পদ্মা সেতুর উভয় পাশে যানবাহনের দীর্ঘ জট তৈরি হয়। দুর্ভোগে পড়েন যাত্রী ও পরিবহনচালকেরা।

একই এলাকায় রাতের ঘটনার পরদিন বিএনপির এই বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে জাজিরার রাজনৈতিক পরিস্থিতি নিয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা তৈরি হয়েছে।

​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে যোগ দিতে তুরস্ক সফরে প্রধানমন্ত্রী সদ্য. আ.লীগের কার্যক্রমের প্রচারণাও নিষিদ্ধ, গণমাধ্যমকে মনে রাখতে হবে: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরপর দুই হাতবোমা বিস্ফোরণ, আহত ২ সদ্য. শেখ হাসিনার বিরুদ্ধে ৬৭৩ মামলা, মৃত্যুদণ্ডের রায় মাত্র একটিতে সদ্য. জনগণের কাছে ‘গ্রিন প্রধানমন্ত্রী’ হিসেবে পরিচিত তারেক রহমান: রিজভী সদ্য. রাজধানীতে হঠাৎ বৃষ্টিতে শীতের আগমনী বার্তা সদ্য. বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান সদ্য. ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে ফায়ার অ্যালার্ম সদ্য. খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকীতে বড় আয়োজনের পরিকল্পনা বিএনপির, দায়িত্বে তিন নেতা সদ্য. নতুন পাসপোর্ট পেতে আবেদন শেখ হাসিনার: রয়টার্স সদ্য. জলবায়ু পরিবর্তন বিষয়ক সম্মেলনে যোগ দিতে তুরস্ক সফরে প্রধানমন্ত্রী সদ্য. আ.লীগের কার্যক্রমের প্রচারণাও নিষিদ্ধ, গণমাধ্যমকে মনে রাখতে হবে: তথ্য প্রতিমন্ত্রী সদ্য. ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরপর দুই হাতবোমা বিস্ফোরণ, আহত ২ সদ্য. শেখ হাসিনার বিরুদ্ধে ৬৭৩ মামলা, মৃত্যুদণ্ডের রায় মাত্র একটিতে সদ্য. জনগণের কাছে ‘গ্রিন প্রধানমন্ত্রী’ হিসেবে পরিচিত তারেক রহমান: রিজভী সদ্য. রাজধানীতে হঠাৎ বৃষ্টিতে শীতের আগমনী বার্তা সদ্য. বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: তারেক রহমান সদ্য. ফার্মগেটে বাসে আগুন, ধোঁয়ায় মেট্রো স্টেশনে ফায়ার অ্যালার্ম সদ্য. খালেদা জিয়ার মৃত্যুবার্ষিকীতে বড় আয়োজনের পরিকল্পনা বিএনপির, দায়িত্বে তিন নেতা সদ্য. নতুন পাসপোর্ট পেতে আবেদন শেখ হাসিনার: রয়টার্স