বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রামে এনপিবি নিউজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

চ
চট্টগ্রাম প্রতিনিধি
১১ নভেম্বর, ২০২৬ ১৫:২০:৩৭
ছবি: সদ্য সংবাদ

চট্টগ্রামে নানা আয়োজনের মধ্য দিয়ে অনলাইন সংবাদমাধ্যম এনপিবি নিউজের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। ‘সত্য, সরাসরি, সবার আগে’—এই স্লোগানকে ধারণ করে আয়োজিত অনুষ্ঠানে গণমাধ্যমের দায়িত্বশীলতা, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং জনস্বার্থে সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন অতিথিরা।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিকেল ৩টার দিকে নগরীর জিয়া স্মৃতি জাদুঘরের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এনপিবি নিউজের প্রতিনিধি সাহিদুল ইসলাম মাসুম ও সীতাকুণ্ড উপজেলা প্রতিনিধি মামুনুর রশিদ মাহিনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে রাজনৈতিক, সামাজিক ও সাংবাদিকতা অঙ্গনের প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম। প্রধান বক্তা ছিলেন মোশারফ হোসেন দীপ্তি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাহেদ ও সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশা।

এ ছাড়া চট্টগ্রাম মহানগর দক্ষিণের বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের প্রতিনিধি, এনসিপি চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব আরিফ মঈন উদ্দিন এবং চট্টগ্রাম মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন ও সহসভাপতি রাজু আহমেদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, সামাজিক ব্যক্তিত্ব ও গণমাধ্যমকর্মীরাও এতে যোগ দেন।

বক্তারা বলেন, সংবাদমাধ্যমের গ্রহণযোগ্যতা নির্ভর করে সত্যনিষ্ঠা ও নিরপেক্ষতার ওপর। মানুষের অধিকার, সমাজের বাস্তব চিত্র এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো তুলে ধরতে সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। এনপিবি নিউজ ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করবে বলে প্রত্যাশা জানান তাঁরা।

প্রথম বছর পূর্তির এ আয়োজনের মধ্য দিয়ে সংবাদমাধ্যমটির পথচলার একটি গুরুত্বপূর্ণ মাইলফলক উদযাপিত হয়। একই সঙ্গে আগামী দিনে আরও পেশাদার ও জনমুখী সাংবাদিকতা চর্চার প্রত্যয় ব্যক্ত করা হয়।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক: শামা ওবায়েদ সদ্য. নেত্রকোণায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের দায়ে শিক্ষকের মৃত্যুদণ্ড সদ্য. বিএনপির তিন নেতার বাড়ির সামনে ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে সদ্য. ইসরায়েলি পার্লামেন্টে শপথ ঘিরে উত্তেজনা, আরব দলগুলোকে বেন গভিরের কটূক্তি সদ্য. প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে শেখ হাসিনার নামে স্লোগান, আটক ৩ যুবক সদ্য. সরকার ব্যর্থ হলে বিরোধী দল বসে থাকবে না: জামায়াত আমির সদ্য. আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক অনুষ্ঠিত সদ্য. এমিনে এরদোগানের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি বিষয়, সেভাবেই সমাধান করা হবে: দিল্লি সদ্য. জলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক: শামা ওবায়েদ সদ্য. নেত্রকোণায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের দায়ে শিক্ষকের মৃত্যুদণ্ড সদ্য. বিএনপির তিন নেতার বাড়ির সামনে ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে সদ্য. ইসরায়েলি পার্লামেন্টে শপথ ঘিরে উত্তেজনা, আরব দলগুলোকে বেন গভিরের কটূক্তি সদ্য. প্রধানমন্ত্রীর বাসভবনের কাছে শেখ হাসিনার নামে স্লোগান, আটক ৩ যুবক সদ্য. সরকার ব্যর্থ হলে বিরোধী দল বসে থাকবে না: জামায়াত আমির সদ্য. আন্তালিয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক অনুষ্ঠিত সদ্য. এমিনে এরদোগানের সঙ্গে জুবাইদা রহমানের সাক্ষাৎ সদ্য. শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি বিষয়, সেভাবেই সমাধান করা হবে: দিল্লি