মতলব উত্তরে বিএনপির দলীয় কার্যালয়ে আগুন

স
সদ্য সংবাদ ডেস্ক
১১ নভেম্বর, ২০২৬ ১৭:৩১:৫৩
ছবি: সংগৃহীত

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় বিএনপির একটি দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে ফতেপুর পূর্ব ইউনিয়নে অবস্থিত কার্যালয়টিতে আগুন দেওয়ার অভিযোগ করেছেন স্থানীয় বিএনপি নেতাকর্মীরা। এ ঘটনায় কারা জড়িত, তা এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ।

বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেন মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া। তিনি জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।

স্থানীয় বিএনপি নেতাদের ভাষ্য, রাতের কোনো এক সময় দলীয় কার্যালয়ে আগুন দেওয়া হয়। পরে রাস্তা দিয়ে যাতায়াতের সময় এক অটোরিকশাচালক আগুন দেখতে পেয়ে বিষয়টি জানান। দ্রুত পদক্ষেপ নেওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

কার্যালয়টির দেখভালের দায়িত্বে থাকা ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী সাখাওয়াত হোসেন অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন। তার দাবি, ২০১৮ সালেও একই কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছিল।

ফতেপুর পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি তোফায়েল পাটোয়ারী বলেন, তারা শান্তিপূর্ণ ও পরিচ্ছন্ন রাজনৈতিক চর্চায় বিশ্বাসী। দলীয় কার্যালয়ে এ ধরনের হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক।

এদিকে মতলব উত্তর থানার ওসি জানিয়েছেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা অব্যাহত রয়েছে।

বুধবার বিকেল পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা দায়ের হয়নি। তবে মামলা করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন বিএনপির স্থানীয় নেতা কাজী সাখাওয়াত হোসেন।

উল্লেখ্য, কার্যালয়টি চাঁদপুরের মতলব উত্তর আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য আলহাজ্ব ড. মোহাম্মদ জালাল উদ্দিনের নিজ ইউনিয়নে অবস্থিত।

​​​​​​​​​​​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. জলবায়ু সম্মেলনে অংশ নেওয়া বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর মামলার রায় ১৯ নভেম্বর সদ্য. স্বাস্থ্য খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ বাংলাদেশ ও নেপালের সদ্য. রক্তের দাগ শুকায়নি, ভারত থেকে উঁকি দিচ্ছে ফ্যাসিস্টরা: ডেপুটি স্পিকার সদ্য. বাংলাদেশে রোহিঙ্গা ১৫ লাখের বেশি, অর্থনীতিতে বাড়ছে চাপ: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. জলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক: শামা ওবায়েদ সদ্য. নেত্রকোণায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের দায়ে শিক্ষকের মৃত্যুদণ্ড সদ্য. বিএনপির তিন নেতার বাড়ির সামনে ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে সদ্য. বেনাপোলে নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগের চার নেতা গ্রেপ্তার সদ্য. জলবায়ু সম্মেলনে অংশ নেওয়া বিশ্বনেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ সদ্য. সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর মামলার রায় ১৯ নভেম্বর সদ্য. স্বাস্থ্য খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণে আগ্রহ বাংলাদেশ ও নেপালের সদ্য. রক্তের দাগ শুকায়নি, ভারত থেকে উঁকি দিচ্ছে ফ্যাসিস্টরা: ডেপুটি স্পিকার সদ্য. বাংলাদেশে রোহিঙ্গা ১৫ লাখের বেশি, অর্থনীতিতে বাড়ছে চাপ: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. জলবায়ু সম্মেলনস্থলে প্রধানমন্ত্রী তারেক রহমান সদ্য. নারীস্বাস্থ্য উন্নয়নে বাংলাদেশে বিশেষজ্ঞ দল পাঠাবে তুরস্ক: শামা ওবায়েদ সদ্য. নেত্রকোণায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের দায়ে শিক্ষকের মৃত্যুদণ্ড সদ্য. বিএনপির তিন নেতার বাড়ির সামনে ককটেলসদৃশ বস্তু উদ্ধার মেহেরপুরে সদ্য. বেনাপোলে নিষিদ্ধ আওয়ামী লীগ-ছাত্রলীগের চার নেতা গ্রেপ্তার