সোনারগাঁয়ে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৮

স
সদ্য সংবাদ ডেস্ক
১২ নভেম্বর, ২০২৬ ১৭:১৪:২৯
ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশেষ অভিযান চালিয়ে ১৮ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (১২ নভেম্বর) উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে সন্ত্রাসবিরোধী ও বৈষম্যবিরোধী মামলার আসামি, মাদকসেবী এবং নিয়মিত মামলার আসামি রয়েছেন।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গ্রেপ্তারদের মধ্যে সন্ত্রাসবিরোধী মামলায় দুজন এবং বৈষম্যবিরোধী মামলায় দুজন রয়েছেন। সন্ত্রাসবিরোধী মামলায় আটক ব্যক্তিরা হলেন জামপুর ইউনিয়নের সিংলাব এলাকার মো. সাগর ও পাকুন্ডা এলাকার শাহরিয়ার ইমন ভূঁইয়া। পুলিশের দাবি, তারা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের জামপুর ইউনিয়নের রাজনীতির সঙ্গে যুক্ত।

অন্যদিকে, বৈষম্যবিরোধী মামলায় গ্রেপ্তার হয়েছেন পিরোজপুর ইউনিয়নের ভবনাথপুর এলাকার মো. আসাদ সরকার এবং মোগরাপাড়া ইউনিয়নের কাফুরদী এলাকার মো. মাহাবুব উল্লাহ ওরফে রাজিব। পুলিশ জানিয়েছে, আসাদ আওয়ামী লীগের পিরোজপুর ইউনিয়নের সক্রিয় সদস্য এবং রাজিব আওয়ামী যুবলীগের মোগরাপাড়া ইউনিয়নের সহসভাপতি।

এ ছাড়া মাদকসেবনের অভিযোগে ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন রমজান, মারুফ হাসান, আবু হানিফ, রাব্বি, শিমুল, রুবেল, রিফাত, মেহেদী হাসান, শাহিন ভূঁইয়া, আমজাদ ও ইমন মিয়া। নিয়মিত মামলায় গ্রেপ্তার হয়েছেন দরগাহবাড়ি এলাকার হামিদ মিয়া ও কোবাগা এলাকার শান্ত মিয়া।

জানা গেছে, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় সোনারগাঁ থানার ওসি মহম্মদ আব্দুল বারিকের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

সোনারগাঁ থানার ওসি মহম্মদ আব্দুল বারিক জানান, গ্রেপ্তার ১৮ জনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানো হয়েছে। অপরাধ দমন এবং উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. বাংলাদেশ খুব ধনী দেশ নয়, মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে: শিক্ষার্থীদের রাষ্ট্রপতি সদ্য. সারাদেশের অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ সদ্য. সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার সদ্য. জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী সদ্য. ৯৬ কোটি টাকা খরচে জন্মনিয়ন্ত্রণের বড়ি কিনছে সরকার সদ্য. ইসরায়েলে ৪.৫ মাত্রার ভূমিকম্প, বিমানবন্দর বন্ধ ঘোষণা সদ্য. প্রধানমন্ত্রীর পুরো বাসা সৌরবিদ্যুতে চলে: বিদ্যুৎমন্ত্রী সদ্য. শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক সদ্য. উপহার বা যে নামেই হোক, ঘুস লেনদেন অবৈধ ও অনৈতিক: ইশরাক হোসেন সদ্য. জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী সদ্য. বাংলাদেশ খুব ধনী দেশ নয়, মনোযোগ দিয়ে পড়াশোনা করতে হবে: শিক্ষার্থীদের রাষ্ট্রপতি সদ্য. সারাদেশের অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশ সদ্য. সংরক্ষিত নারী আসনপ্রথা তুলে দেওয়ার এখনই উপযুক্ত সময়: স্পিকার সদ্য. জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী সদ্য. ৯৬ কোটি টাকা খরচে জন্মনিয়ন্ত্রণের বড়ি কিনছে সরকার সদ্য. ইসরায়েলে ৪.৫ মাত্রার ভূমিকম্প, বিমানবন্দর বন্ধ ঘোষণা সদ্য. প্রধানমন্ত্রীর পুরো বাসা সৌরবিদ্যুতে চলে: বিদ্যুৎমন্ত্রী সদ্য. শ্রমিকদের অবরোধ প্রত্যাহার, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক সদ্য. উপহার বা যে নামেই হোক, ঘুস লেনদেন অবৈধ ও অনৈতিক: ইশরাক হোসেন সদ্য. জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলনে আজ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী