ময়মনসিংহে চলন্ত জারিয়া লোকাল ট্রেনে আগুন

স
সদ্য সংবাদ ডেস্ক
১৯ নভেম্বর, ২০২৬ ১৪:০৮:৫১
ছবি: সংগৃহীত

ময়মনসিংহে চলন্ত জারিয়া লোকাল ট্রেনের একটি বগিতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে বগির দুটি আসন পুড়ে গেছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। এ ঘটনায় কোনো যাত্রী হতাহত হননি।

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ১২টা ১৫ মিনিটের দিকে বিসকা রেলওয়ে স্টেশন অতিক্রম করার পর ট্রেনটিতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

রেলওয়ে সূত্রে জানা যায়, জারিয়া থেকে ছেড়ে আসা লোকাল ট্রেনটি রাত ১১টা ৫৩ মিনিটে গৌরীপুর স্টেশনে পৌঁছায়। সেখানে যাত্রাবিরতি শেষে রাত ১১টা ৫৫ মিনিটে বিসকা স্টেশনের উদ্দেশে যাত্রা শুরু করে। পরে স্টেশন অতিক্রম করার সময় ট্রেনের একটি বগিতে আগুন দেখতে পান সংশ্লিষ্টরা।

পরিস্থিতি বুঝতে পেরে ট্রেনের গার্ড ও নিরাপত্তাকর্মীরা দ্রুত আগুন নেভানোর উদ্যোগ নেন। এতে ১৮৯৬ নম্বর বগির ২৬ ও ৭৭ নম্বর আসন পুড়ে গেলেও আগুন অন্য অংশে ছড়িয়ে পড়তে পারেনি।

গৌরীপুর জংশনের স্টেশন মাস্টার আতাউর রহমান জানান, রাতে ট্রেনটিতে যাত্রীর সংখ্যা তুলনামূলক কম ছিল। প্রাথমিকভাবে ঘটনাটিকে নাশকতার উদ্দেশ্যে ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, গৌরীপুর রেলওয়ে ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আবুল কালাম জানান, আগুনের খবর পেয়ে ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

​​​​​​​​​​​​​​​​​​​সদ্য সংবাদ/এসএস​

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আগামী ৩ বছরের মধ্যে মহাকাশে স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী সদ্য. গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে আগুন দিল নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সদ্য. গোপালগঞ্জে মুকসুদপুর থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে আগুন সদ্য. ৭০ বিদ্রোহী প্রার্থীসহ বহিষ্কৃত পাঁচ শতাধিক নেতাকে ফেরাচ্ছে বিএনপি সদ্য. গাড়ির হিসাব কম দেখিয়ে টোলের রাজস্ব ফাঁকির অভিযোগ সদ্য. নিরাপত্তা জোরদারে ৭ জেলায় নামানো হলো বিজিবির ৯৬ প্লাটুন সদ্য. নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, নিহত ২ সদ্য. আজ লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ফ্যাসিবাদী-তাঁবেদার অপশক্তির মাথা গুঁড়িয়ে দিতে চাই: সংসদে প্রধানমন্ত্রী সদ্য. সরকারি সফরে আজ লালমনিরহাটের পথে প্রধানমন্ত্রী সদ্য. আগামী ৩ বছরের মধ্যে মহাকাশে স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী সদ্য. গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে আগুন দিল নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সদ্য. গোপালগঞ্জে মুকসুদপুর থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে আগুন সদ্য. ৭০ বিদ্রোহী প্রার্থীসহ বহিষ্কৃত পাঁচ শতাধিক নেতাকে ফেরাচ্ছে বিএনপি সদ্য. গাড়ির হিসাব কম দেখিয়ে টোলের রাজস্ব ফাঁকির অভিযোগ সদ্য. নিরাপত্তা জোরদারে ৭ জেলায় নামানো হলো বিজিবির ৯৬ প্লাটুন সদ্য. নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, নিহত ২ সদ্য. আজ লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ফ্যাসিবাদী-তাঁবেদার অপশক্তির মাথা গুঁড়িয়ে দিতে চাই: সংসদে প্রধানমন্ত্রী সদ্য. সরকারি সফরে আজ লালমনিরহাটের পথে প্রধানমন্ত্রী