ভূরুঙ্গামারীতে নিষিদ্ধ আ.লীগের নেতা গ্রেপ্তার

ম
মোঃ আনোয়ার হোসেন আরিফ (কুড়িগ্রাম প্রতিনিধি)
১৯ নভেম্বর, ২০২৬ ১৬:১২:৫৫
ছবি: সদ্য সংবাদ

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার ঘটনায় করা মামলায় ফজলুল হক (৫৬) নামে আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার তদন্তে তাঁর সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে উপজেলার উত্তর ছাট গোপালপুর গ্রামে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। ফজলুল হক শিলখুড়ী ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক। তিনি ওই গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।

পুলিশ জানায়, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে ভূরুঙ্গামারী থানায় একটি মামলা হয়। ওই মামলার তদন্তে ফজলুল হকের সংশ্লিষ্টতা পাওয়া যায়। এরপর থেকেই তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছিল। তবে দীর্ঘদিন আত্মগোপনে থাকায় তাঁকে পাওয়া যাচ্ছিল না।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম আর সাঈদ বলেন, মামলার তদন্তে ফজলুল হকের সম্পৃক্ততার তথ্য পাওয়ার পর তাঁকে গ্রেপ্তারে পুলিশ তৎপর ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাঁর বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।

ওসি আরও জানান, গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ফজলুল হককে আদালতে পাঠানো হয়েছে।

সদ্য সংবাদ/এজে

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আগামী ৩ বছরের মধ্যে মহাকাশে স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী সদ্য. ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ: দ্য গার্ডিয়ানের প্রতিবেদন সদ্য. গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে আগুন দিল নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সদ্য. গোপালগঞ্জে মুকসুদপুর থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে আগুন সদ্য. ৭০ বিদ্রোহী প্রার্থীসহ বহিষ্কৃত পাঁচ শতাধিক নেতাকে ফেরাচ্ছে বিএনপি সদ্য. গাড়ির হিসাব কম দেখিয়ে টোলের রাজস্ব ফাঁকির অভিযোগ সদ্য. নিরাপত্তা জোরদারে ৭ জেলায় নামানো হলো বিজিবির ৯৬ প্লাটুন সদ্য. নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, নিহত ২ সদ্য. আজ লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ফ্যাসিবাদী-তাঁবেদার অপশক্তির মাথা গুঁড়িয়ে দিতে চাই: সংসদে প্রধানমন্ত্রী সদ্য. আগামী ৩ বছরের মধ্যে মহাকাশে স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী সদ্য. ড. ইউনূসের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছেন টিউলিপ: দ্য গার্ডিয়ানের প্রতিবেদন সদ্য. গোপালগঞ্জে এমপি সেলিমের বাড়িতে আগুন দিল নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা সদ্য. গোপালগঞ্জে মুকসুদপুর থানা, গ্রামীণ ব্যাংক ও বিএনপি নেতার বাড়িতে আগুন সদ্য. ৭০ বিদ্রোহী প্রার্থীসহ বহিষ্কৃত পাঁচ শতাধিক নেতাকে ফেরাচ্ছে বিএনপি সদ্য. গাড়ির হিসাব কম দেখিয়ে টোলের রাজস্ব ফাঁকির অভিযোগ সদ্য. নিরাপত্তা জোরদারে ৭ জেলায় নামানো হলো বিজিবির ৯৬ প্লাটুন সদ্য. নড়াইলে বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হামলা, নিহত ২ সদ্য. আজ লালমনিরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী সদ্য. ফ্যাসিবাদী-তাঁবেদার অপশক্তির মাথা গুঁড়িয়ে দিতে চাই: সংসদে প্রধানমন্ত্রী